সাঘাটা (গাইবান্ধা) সংবাদদাতা
সাঘাটায় ‘নিজেরা করি’ সংগঠন ও উপজেলা ভূমিহীন সমিতির উদ্যোগে খাস জমি, জলা ইস্যুতে ভূমিহীন সদস্যদের অভিজ্ঞতা, সমস্যা এবং করণীয় শীর্ষক কর্মশালা গতকাল শুক্রবার সকাল ১০ টায় সাঘাটা ইউনিয়ন পরিষদ হলরুমে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ‘নিজেরা করি’ সংগঠনের বিভাগীয় সংগঠক গৌতম কুমার দে সরকার কর্মশালার ধারণা তুলে ধরেন। ভূমিহীন সমিতি সাঘাটা ইউনিয়ন সভাপতি পারুল বেগমের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন সাঘাটা ইউপি চেয়ারম্যান মোশারফ হোসেন সুইট, সাঘাটা প্রেসক্লাব সভাপতি জয়নুল আবেদীন প্রমুখ।
