রাউজানে শহীদ হালিম-লিয়াকত স্মৃতি বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

আপডেট : ১৪ ডিসেম্বর ২০১৮, ২১:১৩

রাউজান (চট্টগ্রাম) সংবাদদাতা

রাউজানে শহীদ হালিম-লিয়াকত স্মৃতি বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার সকাল নয়টা থেকে দুপুর বারটা পর্যন্ত শহীদ হালিম -লিয়াকত স্মৃতি সংসদ দক্ষিণ রাউজান শাখার ব্যবস্থাপনায় এই পরীক্ষা উপজেলার দক্ষিণাংশের দুইটি কেন্দ্রে অনুষ্ঠিত হয়।

উপজেলায় বেসরকারি পর্যায়ে সর্ববৃহত্ এই বৃত্তি পরিক্ষায় দুই কেন্দ্রে উপজেলার দক্ষিণাংশের শতাধিক শিক্ষা প্রতিষ্ঠানের ২য় থেকে ৮ম শ্রেণির ১৩৭৮ শিক্ষার্থী এই পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে ছিল গশ্চি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ১০৬২ জন এবং কদলপুর স্কুল এন্ড কলেজ ৩১৬ জন শিক্ষার্থী।