ফারুক চৌধুরীর পক্ষে ভোট চাইলেন রাসিক মেয়র লিটন

আপডেট : ১৪ ডিসেম্বর ২০১৮, ২১:১৪

তানোর (রাজশাহী) সংবাদদাতা

রাজশাহী জেলা আওয়ামী লীগের সভাপতি ও রাজশাহী-১ (তানোর- গোদাগাড়ী) আসনে মহাজোটের প্রার্থী ওমর ফারুক চৌধুরী এমপির পক্ষে নৌকা মার্কায় ভোট চাইলেন রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন। বৃহস্পতিবার সন্ধ্যায় তানোরের পাঁচন্দর ইউনিয়নের ইলামদহী বাজারে তিনি গণসংযোগ  করেন।