বিদ্যুতের সুইচ বোর্ডে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কলেজছাত্র শাকিল হোসেন (১৯) মারা গেছেন। শনিবার সন্ধ্যায় সদরের সাহাপুর গ্রামে এ ঘটনা ঘটে।
শাকিল হোসেন সদর উপজেলার সাহাপুর গ্রামের মোসলেম উদ্দিনের ছেলে এবং স্থানীয় জামালগঞ্জ ডিগ্রি কলেজের এইচ এস সি ২য় বর্ষের ছাত্র।
আরও পড়ুন: অধ্যক্ষকে পুকুরে ফেলে দেওয়ার ঘটনায় সেই ছাত্রলীগ নেতা বহিষ্কার
জয়পুরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহরিয়ার খান জানান, শাকিল হোসেন শনিবার সন্ধ্যায় নিজ বাড়িতে বিদ্যুতের সুইচ মেরামত করছিলো। এ সময় অসাবধান বশতঃ বিদ্যুৎ সংযোগ দেয়ার সময় ছেড়া তারে সঙ্গে জড়িয়ে গুরুতর আহত হয়। পরিবারের লোকজন ও প্রতিবেশীরা দ্রুত তাকে উদ্ধার করে জেলা আধুনিক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শাকিলকে মৃত ঘোষণা করেন। এ ব্যাপারে একটি ইউডি মামলা হয়েছে।
এদিকে শাকিলের অকাল মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে তার সহপাঠী সহ এলাকায় শোকের ছায়া নেমে আসে। শাকিলে মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।
ইত্তেফাক/এমআরএম
