গতকাল ছিল ঢাকাই সিনেমার প্রিয়দর্শিনী মৌসুমীর জন্মদিন। বিশেষ এ দিনে সপরিবারে মেতে উঠলেন নায়িকা। জন্মদিনটিকে স্মরণীয় করে রাখতে পরিবারের সঙ্গে মৌসুমী চলে গেলেন ঢাকার অদূরে। নরসিংদীর একটি রিসোর্টে জন্মদিনের আয়োজন করা হয়। প্রথম প্রহরে কেক কেটে দিনটি উদযাপন করেন ওমর সানী ও মৌসুমী। আর সেই দৃশ্য সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে শেয়ার করেছেন ওমর সানী
০০০০
সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে বিশ্বের সবচেয়ে উঁচু ভবন বুর্জ খলিফায় আলো দিয়ে লেখা হলো বলিউড বাদশা শাহরুখ খানের নাম। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ও টুইটারে শাহরুখের শেয়ার করা একটি ভিডিওতে এ দৃশ্য দেখা গেছে। এবারই প্রথম বিশ্বের কোনো তারকার জন্মদিনে বুর্জ খলিফায় জন্মদিনের শুভেচ্ছা বার্তা দেখানো হলো। শনিবার সন্ধ্যায় ভবনটিতে লম্বালম্বিভাবে একে একে ভেসে ওঠে ‘হ্যাপি বার্থডে’, ‘টু দ্য কিং অব বলিউড’, ‘শাহরুখ খান’ লেখাগুলো
