প্রচারিত সংবাদ বিষয়ে প্রতিবাদপত্র

গ্রামীণ কমিউনিকেশান্স এর মামলায় চাকরি থেকে বরখাস্তের প্রশ্নই ওঠেনা

আপডেট : ০৩ নভেম্বর ২০১৯, ১৯:৫৪

‘কর্মস্থলে ট্রেড ইউনিয়ন গঠনের কারণে তাদের চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে এজন্য গ্রামীণ কমিউনিকেশান্স এর কয়েকজন কর্মচারী ৩ জুলাই নোবেল লরিয়েট প্রফেসর মুহাম্মদ ইউনূস, নাজনীন সুলতানা ও আবেদীনের বিরুদ্ধে মামলা করেছেন’- এ মর্মে মিডিয়ায় প্রচারিত সংবাদ বিষয়ে আমরা পরিস্কারভাবে জানাচ্ছি যে, গ্রামীণ কমিউনিকেশান্স এর সকল কর্মচারী চাকরিতে চুক্তি-ভিত্তিক নিযুক্ত হয়ে থাকেন এবং মামলাকারী উক্ত কর্মচারীরাও একই শর্তে চাকরিতে নিযুক্ত হয়েছিলেন। এ কারণে গ্রামীণ কমিউনিকেশান্স-এ ট্রেড ইউনিয়ন গঠনের জন্য তারা আবেদন করলে রেজিস্টার কর্তৃক তাদের আবেদন বাতিল করে দেওয়া হয়। কেননা চুক্তি ভিত্তিতে নিযুক্ত কর্মচারীরা ট্রেড ইউনিয়ন গঠনের অধিকার রাখেন না।  

ফলে ট্রেড ইউনিয়ন গঠনের অপরাধে তাদের চাকরি থেকে বরখাস্ত করার প্রশ্নই ওঠেনা। এই কর্মচারীদের কয়েকজনের ক্ষেত্রে তাদের চাকরির শর্ত মোতাবেকই তাদের চাকরির ধারাবাহিকতার অবসান ঘটানো হয়। অন্যদের ক্ষেত্রে তাদের নিয়োগের মেয়াদ শেষ হবার পর তা আর নবায়ন করা হয়নি। তবে কাউকেই চাকরি থেকে বরখাস্ত করা হয়নি।

ইত্তেফাক/এসি