বৃষ্টিতে জয়বঞ্চিত অস্ট্রেলিয়া

আপডেট : ০৩ নভেম্বর ২০১৯, ২১:১১

পাকিস্তানের বিপক্ষে অস্ট্রেলিয়া জয়ের অবস্থানেই চলে গিয়েছিল। কিন্তু, বেরসিক বৃষ্টির কারণে বঞ্চিত হতে হলো তাদের। পরিত্যক্ত হলো গতকাল অনুষ্ঠিত প্রথম টি-টোয়েন্টি। বৃষ্টির কারণে ম্যাচের দৈর্ঘ্য কমিয়ে ১৫ ওভারে আনা হয়। তাতে ৫ উইকেটে ১০৭ রান করে পাকিস্তান। ক্যারিয়ারের ১১তম টি-টোয়েন্টি হাফ সেঞ্চুরি তুলে ৫৯ রানে অপরাজিত থাকেন পাকিস্তানের অধিনায়ক বাবর আজম। ৩৮ বল মোকাবিলা করে পাঁচটি চার ও দুটি ছক্কা হাঁকান তিনি। জবাবে বৃষ্টি আইনে ১১৯ রানের লক্ষ্যে ৩.১ ওভারে বিনা উইকেটে ৪১ রান করে অস্ট্রেলিয়া। এরপর আবার বৃষ্টি নামলে শেষ পর্যন্ত ম্যাচটি পরিত্যক্ত হয়ে যায়। ফলে নিশ্চিত জয় থেকে বঞ্চিত হয় অজিরা। কারণ ম্যাচ পরিত্যক্ত হবার আগে ৭১ বলে জয়ের জন্য আরো ৭৮ রান দরকার ছিল স্বাগতিকদের। পাঁচটি চার ও দুটি ছক্কায় ১৬ বলে অপরাজিত ৩৭ রান করেন ফিঞ্চ। ক্যানবেরাতে আগামী ৫ নভেম্বর অনুষ্ঠিত হবে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি।