ওসি মোয়াজ্জেমের মামলা ৪০ দিনের মধ্যে নিষ্পত্তির নির্দেশ জামিন আবেদন খারিজ

আপডেট : ০৩ নভেম্বর ২০১৯, ২২:০৬

ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় সোনাগাজী থানার সাবেক ওসি মো. মোয়াজ্জেম হোসেনকে জামিন দেয়নি হাইকোর্ট। তবে তার বিরুদ্ধে করা মামলাটি ৪০ কার্যদিবসের মধ্যে নিষ্পত্তি করতে বলা হয়েছে। এ সময়ের মধ্যে নিষ্পত্তি না হলে তার জামিন আবেদন বিবেচনা করতে বলা হয়েছে। এক আবেদনের শুনানি নিয়ে বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্টের ডিভিশন বেঞ্চ গতকাল রবিবার এ রায় দেন।

ফেনীর সোনাগাজীর ইসলামিয়া ফাজিল মাদ্রাসার ছাত্রী নুসরাত জাহান রাফির যৌন হয়রানির ঘটনা বর্ণনাকালে তা মোবাইল ফোনে রেকর্ড করেন ওসি মোয়াজ্জেম। পরে তা আরেকজনের মোবাইলে পাঠিয়ে দেয়। এ ঘটনায় তার বিরুদ্ধে সাইবার ট্রাইব্যুনালে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেন আইনজীবী সৈয়দ সায়েদুল হক সুমন। এ মামলায় ট্রাইব্যুনালে সাক্ষ্যগ্রহণ চলছে। ওসি মোয়াজ্জেমকে বরখাস্ত করেছে পুলিশ প্রশাসন। বর্তমানে সে কারাগারে আছে।