রোহিঙ্গাদের ফেরত নিতে মিয়ানমারের প্রতি নরেন্দ্র মোদির আহ্বান

আপডেট : ০৩ নভেম্বর ২০১৯, ২২:০৭

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বাংলাদেশ থেকে রোহিঙ্গাদের নিজ বাসভূমি রাখাইনে ফেরাতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য মিয়ানমারের প্রতি আহ্বান জানিয়েছেন। গতকাল রবিবার থাইল্যোন্ডের রাজধানী ব্যাংককে আসিয়ান সম্মেলনের ফাঁকে মিয়ানমারের স্টেট কাউন্সিলর অং সান সুচির সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে মোদি এ আহ্বান জানান। মোদি রোহিঙ্গাদের দ্রুত নিরাপদ ও টেকসই প্রত্যাবাসনের উপর জোর দিয়ে বলেন, কেবল এ অঞ্চলই নয় ভারত, মিয়ানমার ও বাংলাদেশের স্বার্থে এ কাজটি করতে হবে।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় গতরাতে এক বিবৃতিতে এ তথ্য জানায়। মোদি জানান, রাখাইন রাজ্যের আর্থ-সামাজিক উন্নয়নে ভারত ভূমিকা রাখবে। সে লক্ষেই ইতোমধ্যে ২৫০টি ঘর তৈরি করে মিয়ানমারের কাছে হস্তান্তর করা হয়েছে।