হংকংয়ে শপিংমলে বিক্ষোভ ছুরিকাঘাতে আহত ৪

আপডেট : ০৪ নভেম্বর ২০১৯, ০৮:২৩

হংকংয়ে গণতন্ত্রকামীদের বিক্ষোভে এক ব্যক্তির ছুরি হামলায় চার জন আহত হয়েছে। গতকাল রবিবার তাইকু জেলার সিটিপ্লাজায় এ হামলার ঘটনা ঘটে। খবর বিবিসির।

প্রতিবেদনে বলা হয়েছে, হামলাকারী এক জনের কানেও কামড় দেয়। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। হামলাকারীর পরিচয় জানা যায়নি। 

আরো পড়ুন: ব্রেক্সিট বিলম্বের জন্য দুঃখ প্রকাশ বরিসের

সিটিপ্লাজা ছিল গতকাল বিক্ষোভের কেন্দ্রস্থল। গত মার্চে বিক্ষোভ শুরু হওয়ার পর এ ধরনের ঘটনা প্রথম ঘটল। 

ইত্তেফাক/এসআর