মানিকগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে বৃদ্ধা খুন

আপডেট : ০৪ নভেম্বর ২০১৯, ১২:৪৪

মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার উত্তর রৌহা গ্রামে জমি নিয়ে বিরোধের জের ধরে জোছনা বেগম (৬০) নামে এক বৃদ্ধা খুন হয়েছেন। এ ঘটনায় জড়িত সন্দেহে দুই ব্যক্তিকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।

রবিবার রাতে এ হত্যাকাণ্ড ঘটে। নিহত জোছনা ওই এলাকার মৃত আব্দুল লতিফের স্ত্রী।

আরও পড়ুন: ভাঙ্গায় প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার

সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিয়ার রহমান জানান, জমি নিয়ে বিরোধের জেরে রবিবার সন্ধ্যায় জোছনার সঙ্গে তার দেবর-ভাসুরদের হাতাহাতি হয়। এর একপর্যায়ে জোছনা গুরুতর অসুস্থ হয়ে পড়েন। এ অবস্থায় জোছনাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ জেলা হাসপাতাল মর্গে পাঠায়।এ ঘটনায় জড়িত সন্দেহে দুই ব্যক্তিকে আটক করা হয়েছে বলেও জানান তিনি।

ইত্তেফাক/এমআরএম