ডেমরায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিরাপত্তাকর্মীর মৃত্যু

আপডেট : ০৪ নভেম্বর ২০১৯, ১৬:৩৯

রাজধানীর ডেমরার কোনাপাড়া এলাকায়  বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আকবর হোসেন (৫৫) নামে এক নিরাপত্তাকর্মী মারা গেছেন। আজ সোমবার দুপুর ১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ  হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আকবর হোসেনের বাড়ি কেরানীগঞ্জের রুহিতপুর এলাকায়। ঢাকায় থাকতেন ডেমরা কোনাপাড়া কর্মস্থলে।

ভবনের ম্যানেজার কমল চন্দ্র জানান, আকবর হোসেন নাভানা টাওয়ারের নিরাপত্তাকর্মীর হিসেবে কাজ করতেন। আজ দুপুরে ভবনটির আন্ডারগ্রাউন্ডে রডমিস্ত্রীরা রড কাটার কাজ করছিলেন। সেখানে আকবর গিয়ে বিদ্যুতের তার সরানো সময় বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন: চিপসের প্যাকেটে শিশু-খেলনা বিষয়ে রিট

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, ময়নাতদন্তের জন্য মৃতদেহ মর্গে রাখা হয়েছে।

ইত্তেফাক/কেকে