আদালতের কাঠগড়ায় আসামির আত্মহত্যা চেষ্টা

আপডেট : ০৪ নভেম্বর ২০১৯, ১৬:৫৭

নীলফামারীতে চুরির মামলার শুনানি চলাকালে আদালতের কাঠগড়ায় দাঁড়িয়ে আসামি জাহিদুল ইসলাম শুভ ব্লেড দিয়ে গলা কেটে আত্মহত্যার চেষ্টা করেছে। সোমবার দুপুরে নীলফামারীর চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে একটি চুরি মামলায় তাকে হাজির করা হলে ক্ষুব্ধ হয়ে তিনি গলা কেটে আত্মহত্যার চেষ্টা করেন। আসামী জাহিদুল ইসলাম শুভ চাঁদপুরের কচুয়া থানার রহিমানগর গ্রামের আব্দুল মান্নানের ছেলে।

জানা যায়, সোমবার দুপুরে নীলফামারীর চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে চুরির মামলায় জাহিদুল ইসলাম শুভকে হাজির করা হলে ক্ষুব্ধ হয়ে কাঠগড়ায় দাঁড়িয়ে তিনি ব্লেড দিয়ে গলা কেটে আত্মহত্যার চেষ্টা করেন। এ সময় আদালতের নির্দেশে পুলিশ প্রহরায় তাকে দ্রুত আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়। তবে আশঙ্কাজনক অবস্থা না হওয়ায় তাকে বর্তমানে ওই  হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানান নীলফামারী আধুনিক সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক। 

জাহিদুল ইসলামের বিরুদ্ধে সৈয়দপুর থানার একটি চুরি মামলায় সহদেব চন্দ্র রায়ের আদালতে শোন অ্যারেস্টের শুনানি চলাকালে এ ঘটনা ঘটে।  শুভকে মিথ্যাভাবে মামলায় শোন গ্রেফতার দেখানো হচ্ছে বলে ক্ষুব্ধ হয়ে ব্লেড দিয়ে গলা কেটে আত্মহত্যার চেষ্টা করেন বলে জানান আসামি পক্ষের আইনজীবী আল মাসুদ চৌধুরী।

ইত্তেফাক/জেডএইচডি