এমআইএসটিতে অফিসার্স মেস এর ভিত্তিপ্রস্তর স্থাপন

আপডেট : ১৪ ডিসেম্বর ২০১৮, ২২:০১

ইত্তেফাক রিপোর্ট

সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ মিরপুর সেনানিবাসস্থ মিলিটারি ইনস্টিটিউট অব সাইন্স এ্যান্ড টেকনোলজি(এমআইএসটি) তে গত বৃহস্পতিবার প্রতিষ্ঠানের শিক্ষার্থী অফিসারদের আবাসিক সমস্যা নিরসনে একটি অফিসার্স মেস এর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। পরে সেনাবাহিনী প্রধান সঠিক ও উন্নত শিক্ষা কার্যক্রমের মাধ্যমে যোগ্য প্রকৌশলী তৈরী করে দেশ ও জাতি গঠনে এমআইএসটিকে  কার্যকরী ভূমিকা পালনের জন্য সংশ্লিষ্ট সকলকে নির্দেশ প্রদান করেন।

ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে কিউএমজি লেঃ জেনারেল মোঃ সামছুল হক, এমআইএসটির কমান্ড্যান্ট মেজর জেনারেল মোঃ আবুল খায়েরসহ সেনাবাহিনীর উর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, এমআইএসটি সশস্ত্র বাহিনী কর্তৃক পরিচালিত একটি প্রকৌশল শিক্ষা প্রতিষ্ঠান।