যুক্তরাজ্যে লরিতে মৃত্যুর ঘটনায় ভিয়েতনামে ৮ জন গ্রেফতার

আপডেট : ০৪ নভেম্বর ২০১৯, ২০:৪১

যুক্তরাজ্যে লরিতে ৩৯ জনের মরদেহ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে ভিয়েতনামে আট সন্দেহভাজনকে গ্রেফতার করা হয়েছে।  সোমবার ভিয়েতনামের উত্তরাঞ্চলীয় প্রদেশ নাঘে আন থেকে তাদেরকে গ্রেফতার করেছে পুলিশ। খবর বিবিসি’র।  

নাঘে আন প্রদেশের পুলিশ পরিচালক বলেছেন, মানব পাচারের অভিযোগে ৮ জনকে গ্রেফতার করা হয়েছে।  

গত সপ্তাহে এই ঘটনায় জড়িত সন্দেহে হা তিন প্রদেশ থেকে দুই জনকে গ্রেফতার করেছিল পুলিশ। 

আরও পড়ুন: বিতর্কিতরা আওয়ামী লীগের কোনো পদে আসতে পারবেন না: ওবায়দুল কাদের

গত  ২৩ অক্টোবর লন্ডনের পূর্বাঞ্চলে এসেক্স শিল্প এলাকার একটি পার্কে থাকা লরির ভেতর থেকে ৩৯ জনের মরদেহ উদ্ধার করে পুলিশ।
ব্রিটিশ পুলিশ প্রথমে তাদের সবাইকে চীনা নাগরিক হিসেবে উল্লেখ করেছিল। কিন্তু পরে ভিয়েতনামের কিছু পরিবার লরিটিতে তাদের স্বজন থাকার আশংকা প্রকাশ করে। 

পরে গত শুক্রবার পুলিশ জানায়, তারা ধারণা করছেন ৩৯ জনের সবাই ভিয়েতনামের নাগরিক। 

তবে, আনুষ্ঠানিকভাবে এসব লাশের পরিচয় এখনও সনাক্ত করা যায়নি। লাশ সনাক্তে সহায়তা করতে ভিয়েতনামের একটি প্রতিনিধি দল ইতোমধ্যে যুক্তরাজ্যে পৌঁছেছে। কয়েকটি পরিবারের ডিএনএ নমুনা ও ফিঙ্গারপ্রিন্ট পুলিশকে সরবরাহ করা হয়েছে।

ইত্তেফাক/এসইউ