কালীগঞ্জে অস্ত্র ও গুলিসহ শফিউদ্দিন নামের এক ডাকাত সর্দারকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার ভোররাতে কালীগঞ্জের ফুলবাড়িয়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ভারপ্রাপ্ত কর্মকর্তা) জানান, ফুলবাড়িয়া এলাকায় একদল ডাকাত ডাকাতির প্রস্তুতি নিচ্ছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় পুলিশ। পুলিশের উপস্থিতি টের পেয়ে অন্যরা পালিয়ে গেলেও ঘটনাস্থল থেকে শফিউদ্দিনকে গ্রেফতার করা হয়। পরে তার কাছ থেকে উদ্ধার করা হয় একটি ওয়ান শ্যুটার গান ও তিন রাউন্ড গুলি।
শফিউদ্দিন আন্তঃজেলা ডাকাত দলের সর্দার, তার নামে কালীগঞ্জ থানাসহ বিভিন্ন থানায় ১১টি মামলা রয়েছে।
