স্ক্রু ড্রাইভার পেটে ঢুকিয়ে হত্যা, আসামি গ্রেফতার

আপডেট : ০৪ নভেম্বর ২০১৯, ২১:২৯

চট্টগ্রাম নগরীতে পেটে স্ক্রু ড্রাইভার দিয়ে আঘাত করে এক তরুণকে খুনের ঘটনায় অভিযুক্ত মো. সোহেলকে (২২) সোমবার ঢাকার মালিবাগ থেকে গ্রেফতার করা হয়েছে।

খুলশী থানা পুলিশ জানায়, হত্যাকাণ্ডের পর সোহেল পালিয়ে ঢাকায় চলে যান। তার ঢাকা রওনা হওয়ার খবর পেয়ে পুলিশের একটি টিমও তার পেছনে রওনা হয়। পরে তাকে মালিবাগ থেকে গ্রেফতার করা হয়।

এর আগে গত রবিবার সন্ধ্যায় নগরীর খুলশী থানার আমবাগান এলাকায় ১৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলরের অফিসের পাশে একটি গ্যারেজে এই হত্যাকাণ্ড ঘটে। এই ঘটনায় মো. নাহিদ (১৯) নিহত হয়। তিনি গ্যারেজ মিস্ত্রির ছেলে।

সন্ধ্যায় নাহিদসহ কয়েকজন তরুণ-যুবক সোহেলকে মারতে গিয়েছিল। সোহেলের হাতে স্ক্রু ড্রাইভার ছিল। এসময় তিনি নাহিদের পেটে স্ক্রু ড্রাইভার ঢুকিয়ে দেন। রক্তাক্ত অবস্থায় নাহিদকে আগ্রাবাদে চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ইত্তেফাক/জেডএইচ