বুদ্ধিজীবী স্মৃতিসৌধে জেপি’র শ্রদ্ধা

আপডেট : ১৪ ডিসেম্বর ২০১৮, ২২:১২

ইত্তেফাক রিপোর্ট

যথাযথ মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে গতকাল শুক্রবার শহীদ বুদ্ধিজীবী দিবস পালন করেছে জাতীয় পার্টি (জেপি)। এ উপলক্ষে গতকাল সকাল সাড়ে ৬টায় জাতীয় পার্টির (জেপি) কেন্দ্রীয় কার্যালয়সহ সকল কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা অর্ধনমিত রাখা হয় এবং কালো পতাকা উত্তোলন করা হয়। জেপি’র সাধারণ সম্পাদক ও সাবেক শিক্ষামন্ত্রী শেখ শহীদুল ইসলামের নেতৃত্বে সকাল ৭টায় মিরপুরস্থ শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে এবং সকাল সাড়ে ৮টায় রায়ের বাজার বধ্যভূমিতে দলের নেতৃবৃন্দ পুষ্পার্ঘ্য অর্পণ করেন। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেপি’র প্রেসিডিয়াম সদস্য মফিজুল হক বেবু, এজাজ আহমেদ মুক্তা, নির্বাহী সম্পাদক সাদেক সিদ্দিকী, ভাইস চেয়ারম্যান আজিজ বাঙাল, মোহাম্মদ হোসেন রেনু, যুগ্ম সাধারণ সম্পাদক খলিলুর রহমান খলিল, এম সালাহউদ্দিন আহমেদ, সহ-সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম প্রধান, আমিনুল ইসলাম তপন, সহ- সাধারণ সম্পাদক ও জাতীয় যুব সংহতি সভাপতি অ্যাডভোকেট এনামুল ইসলাম রুবেল, সাংগঠনিক সম্পাদক আবুল খায়ের সিদ্দিকী আবু, শিক্ষা ও ছাত্র বিষয়ক সম্পাদক ও জাতীয় যুব সংহতি সাধারণ সম্পাদক মাহফুজ আলম, যুগ্ম-প্রচার সম্পাদক ও জাতীয় যুব সংহতি সহ-সভাপতি মঞ্জুর হাবিব মঞ্জু, জাতীয় যুব সংহতির সহ- সভাপতি জেড সেলিম, যুগ্ম সাধারণ সম্পাদক এস এম বিপ্লব প্রমুখ।