খুলনায় আরেক ডেঙ্গু রোগীর মৃত্যু

আপডেট : ০৫ নভেম্বর ২০১৯, ০৯:৪৩

খুলনায় সবিতা রানী (৪০) নামে এক ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার ভোরে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

সবিতা যশোরের কেশবপুর উপজেলার হারাধনের স্ত্রী। এ নিয়ে খুলনায় এ পর্যন্ত নারী-শিশুসহ ডেঙ্গু আক্রান্ত ২৫ জনের মৃত্যু হয়েছে।

খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগের আবাসিক চিকিৎসক (আর পি) ডা. শৈলেন্দ্রনাথ বিশ্বাস জানান, ডেঙ্গু আক্রান্ত সবিতা রানীকে গত রবিবার খুমেক হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় আজ মঙ্গলবার ভোরে তিনি মারা যান।

ইত্তেফাক/আরকেজি