বিজমায়েস্ট্রোস ২০১৯ চ্যাম্পিয়নশিপের খেতাব ছিনিয়ে নিল টিম নক্স

বিজয়ী দল লন্ডনে ইউনিলিভার ফিউচার

আপডেট : ০৫ নভেম্বর ২০১৯, ১৮:৩৩

 

সারাদেশের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়গুলোর মধ্য থেকে ৯৫টি দলকে পরাজিত করে টিম নক্স ইউনিলিভার বিজমায়েস্ট্রোস ২০১৯-এর চ্যাম্পিয়ন্স ট্রফি নিজেদের করে নিয়েছে। বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেসনালস-এর শিক্ষার্থী শোয়েব হোসেন, লাবিব আহসান রিদম এবং আনিকা রহমানের দলটি এখন লন্ডনে ইউনিলিভার ফিউচার লিডারস লিগ (এফএলএল) ২০২০ এর প্ল্যাটফরমে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে এবং সেখানে তারা বিশ্বের সেরা মেধাবীদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করবে। আইবিএ-ঢাকা বিশ্ববিদ্যালয় এর শিক্ষার্থী সালওয়া ইসলাম টুইংকেল, সৈয়দা সিলভানা জাহির এবং ফাতেমা নাশরাহ নিয়ে গঠিত দল উই গট দিস এবং এফবিএস-ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জিয়াদ আল নোমান প্রান্ত, ফারাহ হক এবং ফাহমিদ চৌধুরীর দল গোল ডিগারস যথাক্রমে প্রথম রানার্সআপ এবং দ্বিতীয় রানার্সআপের খেতাব অর্জন করেছে। ৩১ অক্টোবর ২০১৯-এ রেডিসন ব্লু ঢাকা ওয়াটার গার্ডেনে বিজমায়েস্ট্রোস ২০১৯ চ্যাম্পিয়নশিপ গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত হয়। দেশের স্বনামধন্য ব্যাবসায়িক ও শিল্প বিশেষজ্ঞের প্যানেল দ্বারা বিচারিক কার্যক্রম অনুষ্ঠিত হয়। এই বিশেষজ্ঞের প্যানেলের মধ্যে উপস্থিত ছিলেন কেদার লেলে, সি ই ও অ্যান্ড ম্যানেজিং ডিরেক্টর, ইউনিলিভার বাংলাদেশ লিমিটেড; কে এস এম মিনহাজ, কাস্টমার ডেভেলপমেন্ট ডিরেক্টর, ইউনিলিভার বাংলাদেশ লিমিটেড; মাইকেল প্যাট্রিক ফলি, চিফ এক্সেসিউটিভ অফিসার (সি ই ও)  গ্রামীণফোন; এবং সোনিয়া  বশির  কবির, ফাউন্ডার  অ্যান্ড  চেয়ারম্যান, এস বি কে টেক ভেঞ্চারস অ্যান্ড এস বি কে ফাউন্ডেশন।