বাঘায় শাহিরয়ারের পক্ষে নারীদের গণসংযোগ

আপডেট : ১৪ ডিসেম্বর ২০১৮, ২২:২০

বাঘা (রাজশাহী) সংবাদদাতা

বাঘায় স্বাধীনতার প্রতিক নৌকা মার্কাকে বিজয়ী করতে  মাঠে নেমেছে উপজেলা মহিলা আওয়ামী লীগসহ  সকল সহযোগী  সংগঠন।  দিন যতই অতিবাহিত হচ্ছে ততই বাড়ছে নির্বাচনী প্রচার-প্রচারণা। এ দিক থেকে এবারের নির্বাচনে গুরুত্বপূর্ণ ভুমিকা  পালন করছে মহিলা আওয়ামী লীগ। তাদের আহবানে বিভিন্ন পাড়া-মহল্লায় গণসংযোগসহ প্রতিদিনই থাকছে  নারীদের নিয়ে উঠান বৈঠক। বৃহস্পতিবার রাতে  বাঘা  পৌর এলাকার ৪ নং ওয়ার্ড নারায়ণপুর  সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে লক্ষ করা গেছে, উপজেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী ফাতেমা মাসুদ লতার সভাপতিত্বে সেখানে  শত-শত নারীদের নিয়ে একটি সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে। উক্ত সমাবেশে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম বাবুল। বাঘা পৌর সভার প্যানেল মেয়র  শাহিনুর রহমান পিন্টু,  আওয়ামী লীগ নেতা মাসুদ রানা তিলু,  আনজারুল হাসান ঝুন্টু, আওয়ামী লীগ নেতা মিঠু সরকার ও নারী নেত্রী নিলা জামানসহ আরো অনেকে। সমাবেশে বক্তারা বলেন, আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর রাজশাহী ৬-চারঘাট বাঘায় যে পরিমাণ উন্নয়ন হয়েছে তা অতীতের কোন সরকারই  করতে পারেনি। আর এগুলো সব কিছুই সম্ভব হয়েছে পরপর দুইবার নির্বাচিত গণমানুষের নেতা ও উন্নয়নের রূপকার আলহাজ শাহরিয়ার আলমের যোগ্য নেতৃত্বের কারণে। আমরা ৩০ ডিসেম্বর  নির্বাচনের আগের দিন পর্যন্ত  এ সব উন্নয়নের কথা বলে সাধারণ জনগণের কাছে যাবো। আমাদের বিশ্বাস এই আসনে  আবারো বিপুল ভোটের ব্যবধানে নৌকা বিজয়ী হবে।