ইয়ং টাইগার্স ক্রিকেট

ইস্ট জোনে কুমিল্লা চ্যাম্পিয়ন

আপডেট : ০৫ নভেম্বর ২০১৯, ২২:৩০

ইয়ং টাইগার্স অনূর্ধ্ব ১৮ জোনাল ক্রিকেট প্রতিযোগিতায় ইস্ট জোনের ফাইনালে চট্টগ্রামকে ১৩ রানে হারিয়ে কুমিল্লা জেলা দল চ্যাম্পিয়ন হয়েছে।

গত সোমবার কুমিল্লা শহিদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে খেলাটি অনুষ্ঠিত হয়। খেলা শেষে চ্যাম্পিয়ন কুমিল্লা ও রানারআপ চট্টগ্রাম জেলা দলকে ট্রফি তুলে দেন কুমিল্লা জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার সভাপতি মো. আবুল ফজল মীর। এ সময় উপস্থিত ছিলেন কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক নাজমুল আহসান ফারুক রোমেন, কুমিল্লা ক্রিকেট কমিটির সভাপতি সাইফুল আলম রনি, সাবেক জাতীয় ক্রিকেটার এইচপি কোচ নুরুল আবেদীন নোবেল, চট্টগ্রাম জেলা ক্রিকেট কমিটির সম্পাদক আবদুল হান্নান, চাঁদপুর জেলা ক্রিকেট কোচ শামীম আক্তার ফারুকী প্রমুখ।