ডুমুরিয়া (খুলনা) সংবাদদাতা
আচরণবিধি লঙ্ঘন করে ধানের শীষ প্রতীকের পক্ষে ভোট চেয়ে মোটর সাইকেল মিছিল বের করায় শুক্রবার সন্ধ্যায় ১০ হাজার টাকা জরিমানা আদায় করেছেন ভ্রাম্যমাণ আদালত। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা শাহনাজ বেগম জানান, ২০ দলীয় জোটের প্রার্থী মিয়া গোলাম পরোয়ারের পক্ষে ওইদিন উপজেলার মিকশিমিল বাজারে ধানের শীষ প্রতীকে ভোট চেয়ে মোটর সাইকেল মিছিল বের করা হয়। যা একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আচরণ বিধির বহির্ভূত। তাই মোটর সাইকেল প্রতি ১হাজার টাকা হারে ১০টি মোটর সাইকেলকে ১০হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ সময় ডুমুরিয়া থানার ওসি হাবিল হোসেন উপস্থিত ছিলেন।
