প্রধানমন্ত্রী সম্পর্কে ফেসবুকে মানহানিকর স্টেটাস

আপডেট : ১৪ ডিসেম্বর ২০১৮, ২২:২৪

চট্টগ্রামে আটক দুই

চট্টগ্রাম অফিস

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সজীব ওয়াজেদ জয় সম্পর্কে ফেসবুকে উস্কানিমূলক ও মানহানিকর স্টেটাস দেওয়ার অভিযোগে চট্টগ্রামে দুইজনকে আটক করেছে পুলিশ। এরা হলেন, সাইয়েদ ইকরাম শাফী ওরফে ইকরাম উল্লাহ (৪৮) ও আজাদ কামাল নিশান। গতকাল শুক্রবার জেলার সীতাকুণ্ড থেকে একটি ল্যাপটপসহ তাদের আটক করে পুলিশের তদন্ত সংস্থা পিবিআইয়ের একটি টিম। জিজ্ঞাসাবাদে তারা জানায়, তারা Mahmud Quraishi নামে ফেসবুকে একটি ভুয়া আইডি খুলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সজীব ওয়াজেদ জয় ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে জড়িয়ে মিথ্যা, আক্রমণাত্মক, মানহানিকর স্টেটাস পোস্ট করে। এই কাজে আবু বক্কর নামে তাদের আরো এক সহযোগী রয়েছে বলে জানায়।