ঝিনাইদহে গৃহবধূর লাশ উদ্ধার

আপডেট : ০৬ নভেম্বর ২০১৯, ১৩:২১

ঝিনাইদহের মহেশপুর থেকে নিখোঁজের ছয়দিন পর রিতু খাতুন ( ১৮ ) নামে এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার সকালে উপজেলার ডাকাতিয়া গ্রামের মাঠে লিচু বাগানের ভেতর থেকে তার লাশ উদ্ধার করা হয়।

 

নিহত রিতু খাতুন একই উপজেলার পদ্মরাজপুর গ্রামের সাগর তরফদারের স্ত্রী।

 

মহেশপুর থানার ওসি রাশেদুল আলম জানান, রিতুর সাথে সাগরের প্রেমের সম্পর্ক ছিল। গত রমজানে তাদের বিয়ে হয়। কিন্তু মেয়েটির শ্বশুরবাড়ির লোকজন এ বিয়ে মেনে নেয় না। তারপরও রিতু শ্বশুরবাড়িতে আসা যাওয়া করতেন। গত ৩১ অক্টোবর সকালে রিতু শ্বশুরবাড়ি যাওয়ার কথা বলে বের হন। এরপর থেকেই তিনি নিখোঁজ।

 

ওসি আরো জানান, ময়নাতদন্তের পর জানা যাবে কিভাবে তার মৃত্যু হয়েছে।

 

ইত্তেফাক/এএম