মার্কিন যুক্তরাষ্ট্রে কয়েকটি গুরুত্বপূর্ণ অঙ্গরাজ্যের নির্বাচনে জয় গেয়েছে ডেমোক্রেট শিবির। যা আগামী বছরের প্রেসিডেন্ট নির্বাচনের আগে ট্রাম্প শিবিরে একটি বড় ধাক্কা হিসেবে দেখা হচ্ছে। খবর বিবিসি’র।
কেন্টার্কি অঙ্গরাজ্যের গভর্নর নির্বাচনে জয় পেয়েছেন ডেমোক্রেট প্রার্থী অ্যান্ডি বেসার। তবে এই জয় পেতে বেসারকে রক্ষণশীল রিপাবলিকান প্রার্থী ম্যাট বেভিনের সাথে তীব্র প্রতিদ্বন্দ্বিতার মুখে পড়তে হয়েছে। বেসার মাত্র দশমিক ৪ শতাংশ ভোট পেয়ে জয় লাভ করেছেন। তবে কেন্টার্কিতে গভর্নরের পদ হারালেও অ্যাটর্নি জেনারেলসহ পাঁচটি গুরুত্বপূর্ণ পদে জয় পেয়েছে রিপাবলিকানরা।
এদিকে ২০ বছরেরও বেশি সময় পর প্রথমবারের মতো ভার্জিনিয়া আইনসভার পুরো নিয়ন্ত্রণ নিয়েছে ডেমোক্রেটরা। রাজ্যটিতে ডেমোক্রেট প্রার্থী ড্যানিকা রোম তৃতীয় লিঙ্গের একজন হিসেবে প্রথমবারের মতো দায়িত্ব পালন করতে যাচ্ছেন। তাছাড়া সিনেটে প্রথম মুসলিম নারী হিসেবে ডাক পাচ্ছেন গজালা হাশমি।
আরও পড়ুন: কৃষকলীগে ক্লিন ইমেজের নেতৃত্ব উপহার দেয়া হবে: ওবায়দুল কাদের
তবে মিসিসিপি রাজ্যে গভর্নর হিসেবে জয় পেয়েছেন রিপাবলিকান প্রার্থী। তবে জয় পেতে তাকে বেশ প্রতিদ্বন্দ্বিতার মুখে পড়তে হয়েছে।
মার্কিন যুক্তরাষ্ট্রের পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচন ২০২০ সালে। বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয়বারের মতো প্রেসিডেন্ট নির্বাচনে অংশ নিতে যাচ্ছেন। তবে নির্বাচনকে সামনে রেখে কয়েকটি গুরুত্বপূর্ণ অঙ্গরাজ্যে ভোটের ফলাফল হতাশ করেছে রিপাবলিকানদের।
নির্বাচনের ফলাফল পরবর্তী এক ভাষণে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কেন্টার্কিতে বেভিনের পরাজয়কে বিশ্বের ইতিহাসে সবচেয়ে বড় পরাজয় হিসেবে উল্লেখ করেছেন। ২০১৬ সালেন প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্প কেন্টার্কিতে জয় পেয়েছিলেন।
ইত্তেফাক/এসইউ
