নালিতাবাড়ী(শেরপুর)সংবাদদাতা
শেরপুর-২ আসনের আওয়ামী লীগ প্রার্থী আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী বলেছেন, বিএনপি দেশের এবং মানুষের জন্য কাজ না করে, মানুষের হক মেরে খেয়ে ভোট চায়। আর আওয়ামী লীগ দেশের জন্য মানুষের জন্য কাজ করে দুই হাতে ভোট চায় বলে মন্তব্য করেছেন। বৃহস্পতিবার সন্ধ্যায় তার নির্বাচনী এলাকা নালিতাবাড়ী উপজেলার নলজোরা উন্তাজ আলী উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত নির্বাচনী জনসভায় তিনি এ কথা বলেন।
রাজনগর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি তোফাজ্জল হোসেনের সভাপতিত্বে সভায় উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা জিয়াউল হোসেন, সাধারণ সম্পাদক ফজলুল হক, সাবেক সভাপতি মুক্তিযোদ্ধা আব্দুল হালিম উকিল, ইউপি চেয়ারম্যান ফারুক আহমেদ বকুল প্রমুখ উপস্থিত ছিলেন।
