সাতকানিয়া (চট্টগ্রাম) সংবাদদাতা
উপজেলা প্রাণিসম্পদ কার্যালয়ের উদ্যোগে সাতকানিয়ায় গবাদি পশুর জাত উন্নয়নে ডেইরি খামারিদের সঙ্গে কৃত্রিম প্রজনন বিষয়ক মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার উপজেলা মিলনায়তনে আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বিভাগীয় প্রাণিসম্পদ দপ্তরের উপ-পরিচালক ডা. মো. ফরহাদ হোসেন। উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আবুল কালাম আজাদের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন—উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মোবারক হোসেন, কৃষি কর্মকর্তা প্রতাপ চন্দ্র রায়, সাতকানিয়া প্রেসক্লাব সভাপতি সৈয়দ মাহফুজ-উন নবী খোকন, মাদার্শা ইউপি চেয়ারম্যান আ ন ম সেলিম চৌধুরী, পাঁচলাইশ ডেইরি অ্যাসোসিয়েশনের সভাপতি ওমর বাবু, ডেইরি ফার্মারস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক গোলাম ফেরদৌস রুবেল, সিনিয়র সহসভাপতি নির্মল কান্তি দাশ, সহসভাপতি মো. আজম খান, সদস্য হেসাপ উদ্দিন, মোস্তফা কামাল পাশা, সাদেক হোসেন, লিটন নাগ প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন ডা. আরিফউদ্দীন।
এ ছাড়া সভায় ডেইরি ফার্মারস অ্যাসোসিয়েশন নেতৃবৃন্দ সহজে ব্যাংক লোনের ব্যবস্থা, সৌর বিদ্যুত্ ও নিরাপদ গো-খাদ্য নিশ্চিত করার দাবি জানান।
