রামগঞ্জে আওয়ামী লীগ অফিসে অগ্নিসংযোগের প্রতিবাদ

আপডেট : ১৪ ডিসেম্বর ২০১৮, ২২:২৬

লক্ষ্মীপুর প্রতিনিধি

লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসনে নৌকার নির্বাচনী ক্যাম্পে অগ্নিসংযোগের প্রতিবাদে শুক্রবার দুপুরে সংবাদ সংম্মেলন করেছেন আওয়ামী লীগ প্রার্থী ডা. আনোয়ার হোসেন খান। লক্ষ্মীপুর প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলন করেন তিনি।

এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম ফারুক পিংকু, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নূরউদ্দিন চৌধুরী নয়ন, জেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান, রামগঞ্জ পৌরসভার মেয়র আবুল খায়ের পাটওয়ারী, সাবেক উপজেলা চেয়ারম্যান মনির হোসেন চৌধুরী, সাবেক পৌর মেয়র বেলাল আহমেদ প্রমুখ।