জীবনের গল্প বলবেন ফেরদৌসী মজুমদার

আপডেট : ০৬ নভেম্বর ২০১৯, ১৯:৪৪

 

কিংবদন্তি অভিনেত্রী ফেরদৌসী মজুমদার। দীর্ঘ সময় ধরে অভিনয় করেছেন মঞ্চ ও টেলিভিশনে। এবার গুণী এ অভিনেত্রীকে মঞ্চে দেখা যাবে অন্যভাবে। অভিনয় নয়, মঞ্চে এবার তিনি শোনাবেন তার জীবনের গল্প। কিভাবে আজকের এই সাফল্য এলো তার জীবনে; কেমন করে সেই ছোটবেলা থেকে নিজেকে গড়ে তুলেছেন; নিজের অভিনয়, জীবন ও শিল্পযাত্রা বিষয়ে জানাবেন দর্শকদের। অনুষ্ঠানের নাম ‘এক বক্তার বৈঠক’। আগামী ১৫ নভেম্বর সন্ধ্যায় বেইলী রোডের মহিলা সমিতির নীলিমা ইব্রাহিম মিলনায়তনে এটি অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানটির আয়োজন করেছে আবদুল্লাহ আল মামুন থিয়েটার স্কুুল। এদিকে এ অভিনেত্রী বর্তমানে ‘ফ্রম বাংলাদেশ’ শিরোনামের একটি চলচ্চিত্র নিয়ে ব্যস্ত সময় পার করছেন। মুক্তিযুদ্ধের গল্প নিয়ে ছবিটি নির্মাণ করছেন শাহনেওয়াজ কাকলী।