কসবা ( ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা
আজ শনিবার সকালে কসবা প্রেসক্লাবের দ্বি-বার্ষিক কাউন্সিল অধিবেশন ও কসবা থানা স্বাধীন বাংলা ছাত্র সংগ্রাম পরিষদের নেতৃবৃন্দকে সংবর্ধনা দেওয়া হবে।
উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে কসবা প্রেসক্লাবের সভাপতি মো. সোলেমান খানের সভাপতিত্বে প্রধান অতিথি থাকবেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সাবেক সচিব মুক্তিযোদ্ধা মিজানুর রহমান। অনুষ্ঠান উদ্বোধন করবেন শহীদ সন্তান ও প্রখ্যাত সাংবাদিক লন্ডন দূতাবাসের সাবেক প্রেস মিনিস্টার নাদিম কাদির। বিশেষ অতিথি থাকবেন উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট মো. আনিসুল হক ভুঁইয়া, উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসিনা ইসলাম, সিনিয়র সহকারী পুলিশ সুপার (কসবা সার্কেল) আবদুল করিম, কসবা পৌর মেয়র মো. এমরান উদ্দিন জুয়েল প্রমুখ।
