তালা (সাতক্ষীরা) সংবাদদাতা
সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনে নৌকার প্রার্থীর পক্ষে তালার পাটকেলঘাটায় নির্বাচনী মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার বিকালে।
পাটকেলঘাটা পাঁচ রাস্তা মোড়ে তালা উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ সদস্য কাজী নজরুল ইসলাম হিল্লোলের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় যুবলীগের সহ-সম্পাদক মোঃ রফিকুল ইসলাম। তালা উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মশিউর রহমান সুমনের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের উপ-প্রচার সম্পাদক প্রভাষক প্রণব ঘোষ বাবলু, তালা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক শেখ আব্দুল হাই, তালা সদর ইউনিয়নের চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সভাপতি সরদার জাকির হোসেন প্রমুখ।
