রংপুরে উজ্জীবনের শীতবস্ত্র বিতরণ
রংপুর অফিস শুক্রবার সকালে রংপুরে স্বাস্থ্য সচেতনতামূলক সংগঠন উজ্জীবনের উদ্যোগে হতদরিদ্র, দুস্থ মানুষের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করেছে। এতে প্রধান অতিথি ছিলেন রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের সার্জারি বিভাগের সহকারী অধ্যাপক ডা. জাভেদ আখতার। রংপুর কমিউনিটি মেডিকেল কলেজ ও হাসপাতালের এনেসথেসিয়া ও সিসিইউ বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. এম এ সালাম খান-এর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের নিউরো মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক ডা. সুকুমার মজুমদার। এসময় বক্তব্য রাখেন, উজ্জীবনের সভাপতি তৌহিদুল ইসলাম, সহ-সভাপতি শাকিল আহমেদ, যুগ্ম সম্পাদক জাহাঙ্গীর হোসেন মনু, উজ্জীবনের সদস্য সাংবাদিক আব্দুর রহমান মিন্টু, মোতালেব হোসেন, জুয়েল আহমেদ চৌধুরী প্রমুখ। সঞ্চালনা করেন উজ্জীবনের সাধারণ সম্পাদক প্রকৌশলী আবু তাহের।
গৌরীপুরে স্কাউটের দু’দিনব্যাপী
তাঁবুবাস অনুষ্ঠিত
গৌরীপুর (ময়মনসিংহ) সংবাদদাতা গৌরীপুর রাজেন্দ্র কিশোর সরকারী উচ্চ বিদ্যালয়ে বাংলাদেশ স্কাউটের উদ্যোগে ১১-১২ ডিসেম্বর দু’দিনব্যাপী বার্ষিক তাঁবুবাস অনুষ্ঠিত হয়। বুধবার মহাতাঁবু জলসার মধ্য দিয়ে দু’দিনব্যাপী বার্ষিক তাঁবুবাস শেষ হয়। মঙ্গলবার তাঁবুবাস উদ্বোধন করেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক লুত্ফা বেগম। বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুল মালেকের সভাপতিত্বে মহাতাঁবু জলসায় বক্তব্য রাখেন- নেত্রকোনার সহকারী জেলা শিক্ষা অফিসার আব্দুল গফুর, গৌরীপুর পাবলিক কলেজের অধ্যক্ষ শফিকুল ইসলাম মিন্টু, ইসলামাবাদ সিনিয়র মাদ্রাসার উপাধ্যক্ষ মো. এমদাদুল হক, প্রধান শিক্ষক সাইফুল ইসলাম, সহকারী শিক্ষক এমদাদুল হক, শাহজাহান কবীর জুয়েল, কামরুজ্জামান সপন, সাংবাদিক রাকিবুল ইসলাম ও মিলন খান। প্রশিক্ষকের দায়িত্বে ছিলেন এএসএস মোকাররম হোসেন সরকার, মোহাম্মদ আলী সিদ্দিকী, মো. শাহজাহান মিয়া, মো. আমিরুল মোমেনীন।
হরিণাকুণ্ডুতে নির্বাচনী কর্মকর্তাদের প্রশিক্ষণ সম্পন্ন
হরিণাকুন্ডু (ঝিনাইদহ) সংবাদদাতা আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে হরিণাকুন্ডু উপজেলায় প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার ও পোলিং অফিসারদের প্রশিক্ষণ শুক্রবার সম্পন্ন হয়েছে। হরিণাকুন্ডু সরকারি বালিকা বিদ্যালয় ও শিশুকলি মাধ্যমিক বিদ্যালয়ে ৬৫টি ভোট কেন্দ্রের জন্য দায়িত্ব প্রাপ্ত প্রায় ৯শ জন অফিসারের এ প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে। এদিকে অফিসার নিয়োগে ব্যাপক অনিয়ম ও স্বজনপ্রীতির অভিযোগ উঠেছে। উপজেলা নির্বাচন কর্মকর্তা অলি উল্লাহ বলেন, প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার ও পোলিং অফিসার নিয়োগের ব্যাপারে আমি কিছু জানি না। উপজেলা নির্বাহী কর্মকর্তা এসব বিষয়ে বলতে পারবেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, এতে অনিয়মের কিছুু নেই। যাকে খুশি তাকে দিয়েই এই দায়িত্ব পালন কারানো যায়। নির্বাচন পরিচালনার জন্য অফিসার নিয়োগে কোনো অনিয়ম হয়নি।
গার্লস গাইড গাইডার প্রশিক্ষণ
বেলকুচি (সিরাজগঞ্জ) সংবাদদাতা বেলকুচিতে পাঁচ দিনব্যাপী গার্লস গাইড গাইডার প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। উপজেলার সোহাগপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে গত ৯ ডিসেম্বর শুরু হয় এ প্রশিক্ষণ। বৃহস্পাতিবার বিকালে প্রশিক্ষণ শেষ হয়। এ উপলক্ষে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আজুগড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রউফ কমলের সঞ্চালনায় ও মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এসএম গোলাম রেজার সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আলী আকন্দ।
শহীদ হালিম-লিয়াকত স্মৃতি বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত
কচুয়া (চাঁদপুর) সংবাদদাতা শুক্রবার কচুয়ায় শহীদ হালিম-লিয়াকত স্মৃতি বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। উপজেলার পাঁচটি কেন্দ্রে অনুষ্ঠিত এ পরীক্ষায় দ্বিতীয় হতে অষ্টম শ্রেণি পর্যন্ত স্কুল ও মাদ্রাসার ১ হাজার ২১ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। কেন্দ্রগুলো পরিদর্শন করেন শহীদ হালিম-লিয়াকত স্মৃতি সংসদের প্রধান উপদেষ্টা আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে কচুয়া আসন থেকে ইসলামী ফ্রন্টের প্রার্থী অধ্যক্ষ নুরুল আলম মজুমদার। এ সময় তার সঙ্গে ছিলেন চাঁদপুর জেলা সংসদ শাখার পরিদর্শক মোঃ আরিফ, পরিচালক যোবায়ের আহম্মদ প্রমুখ।
চাষাবাদ ও ফসল সংরক্ষণ বিষয়ক কৃষক-কৃষাণী প্রশিক্ষণ
নালিতাবাড়ী (শেরপুর) সংবাদদাতা বৃহস্পতিবার বিকালে নালিতাবাড়ীতে কৃষি গবেষণা প্রতিষ্ঠান বিনা উপকেন্দ্র্রের অডিটরিয়ামে ‘বিনা উদ্ভাবিত উচ্চ ফলনশীল বোরো ধান চাষাবাদ ও ফসল সংক্ষরণ’ বিষয়ক কৃষক-কৃষাণী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। বিনা উপকেন্দ্রের ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা নাসরিন আখতারের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিনার মহাপরিচালক ড. বীরেশ কুমার গোস্বামী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন মোঃ আসাদুল্লাহ অতিরিক্ত পরিচালক কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ময়মনসিংহ, আশরাফ উদ্দিন উপ-পরিচালক খামারবাড়ি শেরপুর প্রমুখ।
মতলব কিন্ডার গার্টেন
অ্যাসোসিয়েশনের বৃত্তি পরীক্ষা
মতলব উত্তর(চাঁদপুর) সংবাদদাতা গতকাল শুক্রবার চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ছেংগারচর সরকারি ডিগ্রি কলেজে মতলব কিন্ডার গার্টেন এসোসিয়েশনের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। উপজেলার ১২টি কিন্ডার গার্টেন থেকে ২১৫ জন শিক্ষার্থী এ বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করেন। কিন্ডার গার্টেনগুলো হচ্ছে ইউসুফ মেমোরিয়াল, ফোর স্টার, মাইন্টার ন্যাশনাল, নবকুঁড়ি, শিশু বিদ্যানিকেতন, অক্সফোর্ড, ড্যাফোডিল, আলাউদ্দিন খাঁন একাডেমি, কচি-কাঁচাসহ আরো ৩টি। বৃত্তি পরীক্ষা পরিদর্শন করেন মতলব কিন্ডার গার্টেন এসোসিয়েশনের সভাপতি প্রভাষক মিজানুর রহমান, সিনিয়র প্রভাষক কামরুল ইসলাম, মতলব কিন্ডার গার্টেন এসোসিয়েশনের সহ-সভাপতি হেলাল উদ্দিন, শিক্ষা সচিব মহিউদ্দিন পাঠান, কোষাধ্যক্ষ মোহাম্মদ হোসেন, সদস্য নূরুল আমিন ও বোরহান উদ্দিন।
‘আমার সাংবাদিকতার এক যুগ’
বইয়ের মোড়ক উন্মোচন
চিতলমারী (বাগেরহাট) সংবাদদাতা শুক্রবার সকালে চিতলমারীতে সাংবাদিক পংকজ মন্ডলের একশ’টি বিশেষ ফিচার নিয়ে প্রকাশিত ‘আমার সাংবাদিকতার এক যুগ’ শিরোনামে বইয়ের মোড়ক উন্মোচন করা হয়েছে। শেখ হেলালউদ্দীন একাডেমি মিলনায়তনে চিতলমারী সাহিত্য পরিষদের উদ্যোগে এ মোড়ক উন্মোচন অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে শেরে বাংলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোহসীন আলী রেজার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন ওসি (তদন্ত) মোঃ ইকরাম হোসেন, সাংবাদিক মোঃ দেলোয়ার হোসেন, মোঃ আরিফুল আকুঞ্জী, আকমলউদ্দিন শাখি, লীগের কেন্দ্রীয় উপ-কমিটির ত্রাণ ও সমাজ-কল্যাণ সদস্য অ্যাডভোকেট শম্ভুনাথ রায়, শেখ হেলালউদ্দীন একাডেমির অধ্যক্ষ সুখময় ঘরামী, চিতলমারী উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শেখর ভক্ত, উপজেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী হেলেনা পারভীন প্রমুখ।
কবি কাজী নজরুল ইসলামের জীবনী নিয়ে আলোচনা
সৈয়দপুর (নীলফামারী) সংবাদদাতা সৈয়দপুরে ৬৬তম সাপ্তাহিক সাহিত্য আসরে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের আত্মজীবনী নিয়ে আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। বৃহস্পতিবার মূর্তজা মিলনায়তনে দিনব্যাপী এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানটির সহযোগিতায় ছিলো নজরুল-ফররুখ গবেষণা ফাউন্ডেশন ঢাকা। অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন নজরুল-ফররুখ গবেষণা ফাউন্ডেশনের সভাপতি এমদাদুল হক চৌধুরী। অতিথি ছিলেন সাহিত্য আসরের সদস্য সচিব কথা-সাহিত্যিক আকমল সরকার রাজু, কবি ডেইজী মাশরাফী নিনা প্রমুখ।
