নরসিংদী প্রেসক্লাবের নব নির্বাচিত কমিটির শপথ

আপডেট : ০৬ নভেম্বর ২০১৯, ২১:৩৮

নরসিংদী প্রতিনিধি

শিশু একাডেমি জেলা মিলনায়তনে গত সোমবার নরসিংদী প্রেসক্লাবের নব নির্বাচিত কার্য নির্বাহী পরিষদের শপথ গ্রহণ, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। নরসিংদীর জেলা প্রশাসক, জেলা ম্যাজিষ্ট্রেট ও জেলা প্রেসক্লাবের প্রধান উপদেষ্টা সৈয়দা ফারহানা কাউনাইন প্রধান অতিথি থেকে কমিটির ১১ জন সদস্যকে শপথ বাক্য পাঠ করান।

শপথ গ্রহণের পর নরসিংদী প্রেসক্লাবের নব নির্বাচিত সভাপতি মাখন দাসের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন নরসিংদী প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও সাবেক সভাপতি নিবারণ রায়, জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল মতিন ভূঁইয়া, জেলা সিভিল সার্জন ডা. মো. হেলাল উদ্দিন, নরসিংদী সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ ও জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি সূর্য্যকান্ত দাস, নরসিংদী সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর  মোহাম্মদ আলী, প্রফেসর গোলাম মোস্তাফা মিয়া, নরসিংদী ইনডিপেনডেন্ট কলেজের অধ্যক্ষ ড. মশিউর রহমান মৃধা, জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট শাহজাহান মিয়া, শিবপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সামসুল আলম ভূইয়া রাখিল, নরসিংদী চেম্বার অব কমার্সের প্রেসিডেন্ট আলী হোসেন শিশির। এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মোঃ শাহ আলম মিয়া, ছিলেন নেজাত ডেপুটি কালেক্টর মোঃ শাহরুখ খান। অনুষ্ঠান সঞ্চালনা করেন মোতাহার হোসেন অনিক।