গাড়ির উপর বসছে হাতি, প্রাণে বাঁচলেন পর্যটকরা!

আপডেট : ০৭ নভেম্বর ২০১৯, ০৭:৩০

জঙ্গলে গিয়ে হাতি বা হাতির পাল দেখেছেন অনেকেই। কিন্তু অরণ্য সাফারিতে বেরিয়ে কখনও সাফারি গাড়ির উপরেই চেপে যেতে দেখেছেন হাতিকে? থাইল্যান্ডের খাও ইয়াই ন্যাশনাল পার্কে ঠিক এমন ঘটনাই ঘটেছে। পরে এই ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়।

ভিডিওতে দেখা যাচ্ছে, একটি হাতি চলন্ত গাড়ির উপরেই বসে পড়ছে। গাড়ির চালক স্বাভাবিকভাবেই এত ঘাবড়িয়ে যান যে তিনি দ্রুত গাড়ি চালিয়ে বেরিয়ে যেতে চেষ্টা করেন।

জঙ্গলের কর্তৃপক্ষ জানিয়েছেন, হাতিটির নাম ডুয়ে। বয়স ৩৫। জাতীয় উদ্যানের থানারাত রোডে সে নিজের মনেই হাঁটাচলা করছিল। যখনই গাড়িটি হাতির সামনে এসে পড়ে হাতিটি তখনই গাড়ির উপর চেপে বসতে যায়। গাড়ির উপর যেই না রাখতে যাবে হাতিটি, তখনই কোনও রকমে গাড়ি স্টার্ট করে রওনা দিয়ে দেন গাড়ির চালক। বেশ কিছুটা এগিয়ে গিয়ে গিয়ে গাড়ি থামান তিনি। গাড়ি থামানোর পরেই চালক দেখতে পান, হাতির চাপে গাড়ির উপরটা বেঁকে গিয়েছে।

আরো পড়ুন: সেরা ১৪১ করদাতা পাচ্ছেন ‘ট্যাক্সকার্ড’

এমনকি গাড়ির পিছনের কাচটিও ভেঙে গিয়েছে। গাড়িতে ঠিক কতজন পর্যটক ছিলেন তা জানা না গেলেও ওই গাড়ির মধ্যে থাকা এক পর্যটক ফাসাকর্ন নিলতারাচ হাতির এই চেপে বসার একটি ছবি শেয়ার করেছেন। তিনি গাড়িটিরও ছবি শেয়ার করেছেন।

স্থানীয় সূত্র জানা গেছে, এই ঘটনাটির পরে পার্কের কর্মকর্তারা পর্যটকদের কিছু বিশেষ পরামর্শ দেন। এমন পরিস্থিতির মুখে পড়লে পর্যটক হিসেবে তাদের কী করা উচিত সেই নিয়ে আলোচনা করেন তারা।গাড়ির উপর বসছে হাতি

ব্যাংকের পোস্টের সংবাদ অনুসারে, জঙ্গলের বুকে আপনি সাফারি করছেন এবং সেই সময় যদি আপনার সামনে কোনও হাতি চলেও আসে তাহলে গাড়ির বাইরে থেকে ছবি তুলবেন না। নিরাপদে থাকার জন্য গাড়ির ভিতরেই বসে থাকুন।

ইত্তেফাক/বিএএফ