দেশীয় অস্ত্রসহ ডাকাত আটক

আপডেট : ০৭ নভেম্বর ২০১৯, ১৪:২২

ঝিনাইদহের কালীগঞ্জ শহর থেকে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাতদলের সদস্য রফিকুল ইসলামকে (৪২) আটক করেছে পুলিশ। গত ৬ তারিখ বুধবার দিবাগত রাতে পুলিশ শহরের নিশ্চিন্তপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে হাশুয়া, দা, চাপাতি, ছুরি, তালা কাটার শাবল, ছেনি উদ্ধার করা হয়। 

আটক রফিকুল সাতক্ষীরা জেলার কালীগঞ্জ উপজেলার জাফরপুর গ্রামের আবেদিন শেখের ছেলে।

আরও পড়ুন: সালমানের সঙ্গে দ্বিতীয়বার দিশা

কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মাহফুজুর রহমান মিয়া জানান, গোপনে খবর পেয়ে পুলিশ রফিকুলকে আটক করে। তার বিরুদ্ধে সাতক্ষীরার বিভিন্ন থানায় ৫টি ডাকাতি মামলা রয়েছে। গত ৪ দিন আগে কালীগঞ্জ শহরের এআর ট্রেডার্সে ডাকাতি সংঘটিত হয়। সে ডাকাতির সঙ্গে জড়িত। এ ব্যাপারে কালীগঞ্জ থানায় মামলা হয়েছে। ডাকাতদলের বাকি সদস্যদের আটকের চেষ্টা চলছে।

ইত্তেফাক/এসি