১.
বলো দেখি কী আছে ভাই
ছোট্ট বসুন্ধরায়,
অন্যকে সে আলো দিতে
নিজের দেহ পোড়ায়?
২.
এক খামারে নয়টি ঘোড়া
ঘুমিয়ে আছে ছয়টি,
বলো দেখি বুদ্ধি করে
দাঁড়িয়ে আছে কয়টি?
৩.
এক দেশে আছে এক
ভারি শয়তান,
মানুষের নাকে বসে
ধরে রাখে কান।
৪
শুঁড় আছে পাখা আছে
নয় হাতি, পাখি
অদ্ভুত প্রাণীটার
নাম জানো নাকি?
ধাঁধা তৈরি করেছেন
দিপংকর দাশ
ধাঁধার উত্তর দেখ আয়নায় :১. মোমবাতি ২. নয়টি [ঘোড়া দাঁড়িয়ে ঘুমায়] ৩. চশমা ৪. মশা
