ইত্তেফাক ডেস্ক : গত ২৯ জুলাই বিমানবন্দর সড়কে দ্রুতগতির দুই বাসের প্রতিযোগিতায় নিহত হয় রাজিব ও দিয়া নামের দুই কলেজ শিক্ষার্থী। আহত হয় ১০ শিক্ষার্থী। এ ঘটনার পর রাজধানীর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা নিরাপদ সড়কের দাবিতে সড়কে নামে। তারই পরিপ্রেক্ষিতে ত্বরান্বিত হয় সড়ক পরিবহন আইন ঢেলে সাজানোর প্রক্রিয়া। সম্প্রতি প্রণীত হয়েছে এ সংক্রান্ত আইনও। কিন্তু তারপরও বাসচালক ও যাত্রীদের সচেতনতা ফেরেনি। জাতীয় প্রেসক্লাবের সামনে বুধবার এভাবেই ঝুঁকি নিয়ে গাড়ি চালানো ও গাড়িতে ওঠার দৃশ্য ধরা পড়ে আমাদের আলোকচিত্রী রেহেনা আক্তারের ক্যামেরায়।
