শিবালয় উপজেলার তেওতা বাজার, তেওতা একাডেমী ও প্রাথমিক বিদ্যালয় এলাকায় মানিকগঞ্জ-১ (শিবালয়, ঘিওর, দৌলতপুর) আসনে বিএনপি প্রার্থী এসএ জিন্নাহ কবিরের লাগানো ‘ধানের শীষ’ মার্কা পোস্টার গতকাল শুক্রবার বিকেল ৫টার দিকে কতিপয় যুবক ছিড়ে নামিয়ে আগুনে পুড়িয়ে দেয় বলে জানা গেছে। এ ঘটনায় জনমনে আতঙ্ক সৃষ্টি হয়েছে। স্থানীয়রা জানায়, বিএনপি প্রার্থীর সমর্থকরা বৃহস্পতিবার রশিতে পোস্টার লাগিয়ে পিলার ও গাছে টানায়। পরদিন বিকেলে কয়েকজন যুবক সেগুলো টেনে ছিড়ে নামিয়ে আগুনে পুড়িয়ে চলে যায়।
