কারাগারে ইয়াবা ব্যবসায়ী

আপডেট : ০৮ নভেম্বর ২০১৯, ০২:০৮

রাউজানে আব্দুল কাদের (৩৫) নামে এক ইয়াবা ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। তিনি উপজেলার পাহাড়তলি ইউনিয়নের খানপাড়া গ্রামের সমির আলীর বাড়ির মৃত সাবের আহমেদের পুত্র। বৃহস্পতিবার বেলা ২টায় মামলা দায়ের করে তাকে আদালতে প্রেরণ করা হয় বলে নিশ্চিত করেছে পুলিশ। 

রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কেফায়েত উল্লাহ দৈনিক ইত্তেফাককে বলেন, এসআই মৃদুল বড়ুয়া ও সঙ্গীয় অফিসার এএসআই আবু সালামসহ পুলিশের একটি দল গত ৬ নভেম্বর রাত সাড়ে ১০টার দিকে চট্টগ্রাম-কাপ্তাই সড়কে মাদক বিরোধী অভিযান পরিচালনা করেন। 

কাতালপীর শাহ মাজার এলাকায় বিক্রয়ের উদ্দেশ্যে পূর্ব হতে অবস্থান করা আব্দুল কাদের পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যেতে চেষ্টা চালান।  পুলিশ তাকে তাড়া করে আটক করতে সক্ষম হয়। এই সময় তার কাছ হতে সাদা পলিথিনে মোড়ানো ৩৫ পিস গোলাপি রঙ্গের ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। 

ইত্তেফাক/জেডএইচ