পঞ্চগড়ের বোদায় ট্রাকের ধাক্কায় রাজকুমার (৩০) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় মহব্বত বর্মন (২৯) নামের অপর আরোহীকে গুরত্বর আহত অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
বৃহস্পতিবার রাত ১০টায় বোদা-দেবীগঞ্জ এশিয়া মহাসড়কের ফায়ার সার্ভিস মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহত রাজকুমার পঞ্চগড় সদর উপজেলার সদর ইউনিয়নের মোলানী চানপাড়া এলাকার দেবারুর ছেলে ও আহত মহব্বত একই এলাকার সুরেন্দ্র নাথের ছেলে। তারা দু’জনেই পেশায় কাঠমিস্ত্রী।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, পঞ্চগড়গামী একটি দ্রুতগতির ট্রাক মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে রাজকুমার ও মহব্বত ট্রাকের নিচে পড়ে যান। ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত তাদের উদ্ধার করে বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিত্সক রাজ কুমারকে মৃত ঘোষণা করেন।
ইত্তেফাক/এএম
