হাতীবান্ধায় ট্রাকের ধাক্কায় নিহত ১

আপডেট : ০৮ নভেম্বর ২০১৯, ১৪:১৭

লালমনিরহাটের হাতিবান্ধায় ট্রাকের চাকায় পিষ্ট হয় খায়রুল ইসলাম (৩৫) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়ছেন। বৃহস্পতিবার রাতে লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কে শস্য গুদাম নামক এলাকায় এ  দুর্ঘটনা ঘটে।

আরো পড়ুন: হার্ডিঞ্জ ব্রিজের নীচ থেকে অজ্ঞাতনামা যুবকের লাশ উদ্ধার

পুলিশ ও স্থানীয়রা জানান,  খায়রুল ইসলাম ভাড়ায় চালিত মোটরসাইকেল করে যাত্রী নিয়ে লালমনিরহাট থেকে পাটগ্রাম যাছিলেন।পথিমধ্যে  হাতীবান্ধা উপজলার শষ্য গুদাম নামক স্থানে পৌছা মাত্র অপর দিক থেকে আসা দ্রুতগামী ট্রাকের ধাক্কায় পিষ্ট হয়ে তিনি  মারা যান।এসময় মোটরসাইকেলে আরোহী সামিউল ইসলাম আহত হয় স্থানীয় হাসপাতালে ভর্তি হন। দুঘর্টনার পর চালক ট্রাক নিয়ে পালিয়ে যান।

বিষয়টি নিশ্চিত করে হাতীবান্ধা হাইওয়ে থানার ওসি এনামুল হক জানান, ট্রাকটি আটক করার চেষ্টা চলছে।
 
ইত্তেফাক/এমআরএম