পাটুরিয়া-দৌলতদিয়ায় পারাপারের অপেক্ষায় ৫ শতাধিক গাড়ি

আপডেট : ১৫ ডিসেম্বর ২০১৮, ০০:৫৩

ঘন কুয়াশা, ফেরি স্বল্পতা, নাব্য সংকট ও টানা তিন দিনের ছুটির কারণে মানিকগঞ্জের পাটুরিয়া ফেরিঘাট এলাকায় যাত্রীবাহী বাসের বাড়তি চাপ পড়েছে। রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে যাত্রীবাহী বাসের চাপ না থাকলেও পাটুরিয়া-দৌলতদিয়া নৌ-রুট পারাপারের অপেক্ষায় ৫ শতাধিক যানবাহন।

মানিকগঞ্জের পাটুরিয়া ফেরিঘাট শাখা বাণিজ্য বিভাগের সহকারী জেনারেল ম্যানেজার জিল্লুর রহমান জানান, ভোর থেকে দক্ষিণাঞ্চলগামী যাত্রীবাহী বাসের চাপ বেশি ছিল। এ কারণে জরুরি পণ্যবাহী ট্রাক ছাড়া সাধারণ ট্রাক পারাপার বন্ধ রাখা হয়েছে। পাটুরিয়া ফেরিঘাট এলাকায় দেড় শতাধিক যাত্রীবাহী বাস ও দুই শতাধিক পণ্যবাহী ট্রাক নৌ-রুট পারের অপেক্ষায় রয়েছে। পাটুরিয়া-দৌলতদিয়া নৌ-রুটে ছোট-বড় মিলিয়ে ১৫টি ফেরি চলাচল করছে।