আওয়ামী লীগের জাতীয় নির্বাচন পরিচালনা কমিটির আওতাধীন তথ্য ও প্রযুক্তি বিষয়ক কমিটির উদ্যোগে ‘ডিজিটাল ইলেকশন ক্যাম্পেইন’ শীর্ষক এক প্রশিক্ষণ কর্মশালা আজ শনিবার বিকাল ৩টায় অনুষ্ঠিত হবে।
রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে এ কর্মশালার আয়োজন করা হয়েছে। এতে প্রধান অথিতি থাকবেন আওয়ামী লীগের জাতীয় নির্বাচন পরিচালনা কমিটি-২০১৮-এর আওতাধীন তথ্য ও প্রযুক্তি বিষয়ক কমিটির চেয়ারম্যান মোস্তফা জব্বার।
আরো পড়ুন : ‘ঐক্যফ্রন্ট নির্বাচনকে ব্যবহার করে জঙ্গি-রাজাকারদের পুনর্বাসন করছে’
বিশেষ অতিথি থাকবেন আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এবং দলের জাতীয় নির্বাচন পরিচালনা কমিটি-২০১৮-এর আওতাধীন তথ্য ও প্রযুক্তি বিষয়ক কমিটির সদস্য সচিব ইঞ্জিনিয়ার মো. আবদুস সবুর।
ইত্তেফাক/ইউবি
