প্রিয় পরীক্ষার্থী বন্ধুরা, আমার দোয়া ও আশীর্বাদ গ্রহণ কর। প্রাথমিক সমাপনী পরীক্ষাটি তোমাদের জীবনের প্রথম পাবলিক পরীক্ষা। পরীক্ষা শুরু হবে আগামী ১৭নভেম্বর ২০১৯খ্রি: তারিখে। পরীক্ষায় ভালো করতে হলে তোমাদের অবশ্যই বেশী বেশী করে মনোযোগ ও গুরুত্ব সহকারে পাঠ্যবই গুলো পড়বে। সব বিষয়ে সমান গুরুত্ব দিয়ে পড়বে। রুটিন করে প্রতিদিন সব বিষয়গুলো পড়বে ও লিখবে অর্থাত্ অনুশীলন করবে। যেমন: গণিত বিষয়ের একবাক্যে উত্তর, সূূত্র, জ্যামিতি ও সৃজনশীল প্রশ্নগুলোর উত্তর সতর্কতার সাথে দিতে হবে। বাংলা বিষয় ভালোভাবে পড়ে, বুঝতে হবে, কবিতার জন্য কবির নাম, মূলভাব, সারাংশ, যুক্তবর্ণ, রচনা, চিঠি শিখতে হবে।
ইংরেজী বিষয়ে পাঠ্যবইয়ের অন্তর্ভুক্তগল্পগুলো উত্তমরূপে পড়বে। প্রাথমিক বিজ্ঞান, বাংলাদেশ ও বিশ্বপরিচয়, ধর্ম ও নৈতিক শিক্ষা বিষয়গুলোর যোগত্যাভিত্তিক ও কাঠামোভিত্তিক প্রশ্নের জন্য তোমাদের পাঠ্যবইগুলো ভালো করে পড়তে হবে। প্রশ্নগুলো বোঝে সঠিকভাবে উত্তর লিখতে হবে। । যোগ্যতাভিত্তিক ও কাঠামোভিত্তিক প্রশ্ন ছাড়াও বহুনির্বাচিন প্রশ্নগুলোর প্রতিও যত্নশীল হতে হবে।
মূলপাঠ্যবইগুলো মনোযোগ, ধৈর্য্য ও যত্ন সহকারে বারবার পড়বে। উত্তর লেখার সময় বেশী কাটাকাটি করবে না, পরীক্ষার খাতায় পরিষ্কার করে লিখবে।
