সুপ্রিয় বন্ধুরা, বিজ্ঞানের ১ নং প্রশ্নের জন্য আমাদের ১৫টি সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দিতে হবে। সংক্ষিপ্ত প্রশ্নগুলো পাঠ্যবইয়ের ভেতর থেকে হবে। এক্ষেত্রে অবশ্যই পাঠ্যবইয়ের পাশাপাশি তোমাদের বইয়ের শেষ অংশের শব্দকোষ ভালোভাবে জানতে হবে। পাঠ্যবইয়ে বেশ কয়েকটি সংজ্ঞা রয়েছে যা তোমার পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই সংজ্ঞাগুলো পাঠ্যবইয়ের ন্যায়ই লিখতে হবে। ১নং প্রশ্নের জন্য পাঠ্যবইয়ের যে সংক্ষিপ্ত প্রশ্নগুলো ভালোভাবে পড়বো।
অধ্যায় সংক্ষিপ্ত প্রশ্ন অধ্যায় সংক্ষিপ্ত প্রশ্ন
১ম ১, ৩, ৪ ৮ম ১-৫
২য় ১, ২, ৩, ৫ ৯ম ১-৫
৩য় ১, ২, ৪, ৫ ১০ম ১-৫
৪র্থ ১-৪ ১১তম ১-৫
৫ম ১-৫ ১২তম ১-৪
৬ষ্ঠ ১, ২, ৩, ৪, ৬ ১৩ তম ১-৩
৭ম ১-৫ ১৪তম ১
শিক্ষার্থী বন্ধুরা এই বছর থেকে ২নং প্রশ্নের জন্য প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় শুন্যস্থান পূরণ যোগ করা হয়েছে। তাই পাঠ্যবইটি ভালোভাবে পড়তে হবে। যেন যেকোনো অংশ থেকে তোমাকে প্রশ্ন করলে পাঠ্যবইয়ের সঠিক শব্দ ও বাক্যাংশ দিয়ে সঠিক উত্তরটি লিখতে পার। এক্ষেত্রে পাঠ্যবইটি ভালোভাবে অধ্যয়নের বিকল্প নেই। ৩নং প্রশ্নের জন্য তোমাদের মিলকরণ দেয়া হবে। তোমাদের সহজে ১০ নম্বর তোলার জন্য এই অংশটি খুব মনোযোগ দিয়ে লিখতে হবে। তোমরা এক্ষেত্রে মনোযোগ দিয়ে প্রশ্নটি পড়ে যে শব্দ বা বাক্যাংশের সাথে যে শব্দ বা বাক্যাংশটি সঠিকভাবে মিলবে তা লিখতে হবে। এক্ষেত্রে একাধিক অধ্যায়ের সমন্বয় হতে পারে।
৪নং প্রশ্নের জন্য ১০টি যোগ্যতাভিত্তিক প্রশ্ন থেকে ৮টি প্রশ্নের উত্তর দিতে হবে। যোগ্যতাভিত্তিক প্রশ্নগুলোর জন্য অবশ্যই তোমাকে পাঠ্যবইয়ের সকল বিষয় সর্ম্পকে জানতে হবে। পাঠ্যবইয়ের সকল পরীক্ষা, চিত্র ও এসো নিজে করি যে অংশ আছে তা ভালোভাবে জানা থাকতে হবে। যে কাজ গুলো তোমাদের করতে দেয়া হয়েছে তা করতে হবে। পরীক্ষাগুলো থেকে কোনো প্রশ্ন দেয়া হলে অবশ্যই তোমাদের চিত্র দিতে হবে। এক বা একাধিক প্রশ্নের সমন্বয়ে তোমাদের এক একটি যোগ্যতাভিত্তিক প্রশ্ন দেয়া হবে। যে প্রশ্নগুলো তুমি সঠিকভাবে উত্তর করতে পারবে সেই অংশ গুলোই তুমি উত্তর করবে। পাঠ্যবইয়ের যেসকল রচনামূলক প্রশ্ন বিশেষভাবে গুরুত্ব দিবে-
অধ্যায় সংক্ষিপ্ত প্রশ্ন অধ্যায় সংক্ষিপ্ত প্রশ্ন
১ম ১-৫ ৮ম ১-৪
২য় ১, ২, ৪, ৫ ৯ম ১-৪
৩য় ১-৫ ১০ম ১-৫
৪র্থ ১-৩ ১১তম ২-৬
৫ম ১-৪ ১২তম ১-৬
৬ষ্ঠ ২ ১৩ তম ১-৩
৭ম ১-৩ ১৪তম ১-৪
শিক্ষার্থী বন্ধুরা, আশাকরি উপরের নিদের্শনাগুলো অনুসরণ করলে তোমাদের প্রস্তুতি ও পরীক্ষা ভালো হবে।
রুটিন
