প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা ২০১৯

শেষ সময়ের প্রস্তুতি

আপডেট : ০৯ নভেম্বর ২০১৯, ২০:১৩

 

সুপ্রিয় পঞ্চম শ্রেণির শিক্ষার্থী বন্ধুরা,

আশাকরি ইতিমধ্যে তোমরা সকল বিষয় পড়ে শেষ করেছ,এখন শুধু রিভিশন এবং মডেল পরীক্ষা দিচ্ছ । তোমাদের অনেক ভালো প্রস্তুতিও রয়েছে বলে আমার বিশ্বাস । আজ কিছ ুপরামর্শ বিষয়ক কথা লিখব,যা তোমাদের ভালো ফল লাভে আর ও সহায়ক হয়। প্রথমেই উত্তরপত্র পেয়ে ,উত্তর পত্রের উপরে ১ ইঞ্চি ও বাম পাশে ১ ইঞ্চি স্কেল করে নিবে। প্রশ্নপত্র হাতে পেয়ে মনোযোগ দিয়ে পুরো প্রশ্নটি পড়ে নিবে,তারপর যে প্রশ্নের উত্তর তোমার সবচেয়ে ভালো জানা আছে,তার উত্তর লিখা শুরু করবে। এভাবে পরপর পরিচ্ছন্ন ভাবে অন্য প্রশ্নের উত্তরগুলো ও লিখবে।  ছয়টি বিষয়ের মধ্যে “বাংলাদেশ ও বিশ্বপরিচয়, প্রাথমিক বিজ্ঞান এবং ধর্ম ও নৈতিকশিক্ষা“ বিষয়সমূহে একই রকমের প্রশ্ন কাঠামো থাকে, তাই সৃজনশীল প্রশ্নের উত্তর লিখার সময় প্রশ্ন ভালো করে পড়ে, তারপর কি চাওয়া হয়েছে তা  বোঝে প্রাসঙ্গিক উত্তর লিখবে। যেমন, বায়ু প্রবাহ ও বায়ুর ব্যবহার এই দুটি আলাদা প্রশ্ন, তাই এর উত্তর ও ভিন্ন ভিন্ন হবে। প্রশ্নের উত্তর অবশ্যই সঠিক তথ্য সংবলিত হতে হবে । যেমন, তোমার এলাকার একজন মুক্তিযোদ্ধা সম্পর্কে ৫টি বাক্য লিখ। এক্ষেত্রে তুমি নিজের এলাকার একজন মুক্তিযোদ্ধাকে নিয়েই লিখতে চেষ্টা করবে। শূন্যস্থান পূরণ করার বেলায় অবশ্যই পূর্ণ বাক্য তুলে লিখবে। আবার ইংরেজি ও বাংলার বিষয়ের ক্ষেত্রে জানা এবং অজানা অনুচ্ছেদ দুটি আগে ভালো করে পড়ে তারপর উত্তর লিখবে। ইংরেজি প্যারাগ্রাফ এবং চিঠি লিখতে কখনো হুবহু অনুচ্ছেদ লিখবে না । এতে তোমার নিজস্বতার প্রকাশ ঘটাতে চেষ্টা করবে। বাংলা রচনা লিখতে অবশ্যই সংকেত অনুসরণ করে লিখলে ভালো নম্বর পাবে,। কবিতাংশের মূলভাব লিখবে যখন পুরো কবিতার মূলভাব লিখতে যাবে না ,যতটুকু কবিতাংশ উল্লেখ করা শুধু ততটুকুর লিখবে। গণিত কষার সময় ধাপে ধাপে প্রতিটি অংক কষবে , রাফ করার ক্ষেত্রে সমাধানের পাশে রাফ করে একটা দাগ টেনে দিতে পারো। আর একপৃষ্ঠায় দুটির বেশি সৃজনশীল না করাই ভালো ,কারণ পরিচ্ছন্ন খাতা দেখতে পরিক্ষক বেশি পছন্দ করেন। যেহেতু অংকগুলো একটি সমস্যা সমাধানের কাজ সেহেতু সমাধান করার সময়, উদাহরণস্বরূপ “১ নং সমস্যার সমাধান” এভাবে লিখতে পারো। উত্তরপত্রে বেশি কাটাকাটি করবে না ,যদি ভুল হয়েই যায় তবে একটানে কেটে শব্দটি লিখবে , কোন শব্দ ডানপাশে জায়গা না থাকলে অনেকেই হাইফেন দিয়ে লিখ, তা না করে পরবর্তী লাইনে গিয়ে শব্দটি লিখাই  উত্তম। প্রত্যেক ধাপে সমস্যা সমাধান করার পর তোমরা উত্তরপত্রে চূড়ান্ত উত্তরটি লিখতে ভুলে যাও ,অর্থাত্ প্রত্যেক অংশের পর ফলাফলটি লিখে দিতে ভুলো না কিন্তু। বেশি বেশি মক টেষ্ট দিবে , কিন্তু ২ ঘণ্টার বেশি সময় নিবে না ,তাহলে সমাপনী পরীক্ষায় নির্দিষ্ট সময়ের পূর্বে পরীক্ষা শেষ করতে কষ্ট হবে না।পরীক্ষা শেষ হওয়ার ১৫ মিনিট পূর্বে সতর্কীকরণ ঘণ্টা বাজানো হবে কাজেই এর পূর্বেই লেখা শেষ করবে,বাকি ১৫ মিনিট ভালোভাবে রিভিশন দেবে। তোমাদের জীবনের প্রথম পাবলিক পরীক্ষাটি সুন্দরভাবে অতিক্রম করো,এই প্রত্যাশা রেখে আজ এখানেই শেষ করছি।