প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা ২০১৯

শেষ সময়ের প্রস্ততি

আপডেট : ০৯ নভেম্বর ২০১৯, ২০:১৭

 

তোমরা প্রশ্নকাঠামো ও উত্তর লেখার নিয়মগুলো যদিও জেনেছো তবুও আমরা স্কুলভিত্তিক পরীক্ষার খাতাগুলো পর্যালোচনা করে দেখেছি কিছু কিছু জায়গায় শিক্ষার্থীরা দ্বন্দ্বে ভোগে। শিক্ষার্থীদের এই দ্বিধা-দ্বন্দ্ব দূর করতে  আমরা বিভিন্ন স্কুলের শিক্ষার্থীদের কিছু প্রশ্নের উত্তর দেয়ার চেষ্টা করেছি। তোমরা এগুলো মনোযোগ দিয়ে লক্ষ্য করো। আশা করি উপকৃত হবে। শিক্ষার্থীদের প্রশ্নগুলোর উত্তর দিয়েছেন- ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজের প্রভাষক মিরাজুল ইসলাম, সেন্ট গ্রেগরী হাইস্কুল অ্যান্ড কলেজের সিনিয়র শিক্ষক হিমন এডওয়ার্ড গমেজ এবং সহকারী শিক্ষক জ্যাকি প্রামান্ডো পেরেরা।

ইংরেজি

 

প্রশ্নঃ-১। ইংরেজি ৮ নং প্রশ্নে  চিঠি লিখার পর খাম দেয়া কি আবশ্যক?

উত্তর: অবশ্যই, চিঠি লিখা শেষ করার পর অবশ্যই খাম আঁকতে হবে। খেয়াল রাখবে যাতে From ও To এর পর পূর্ণ Address দেয়া হয়।

২। ১১ নং প্রশ্নে যদি সময় দিয়ে শূন্যস্থান পূরণ থাকে তবে সেই ক্ষেত্রে am/pm না দিয়ে O’clock               ব্যবহার করা যাবে কি?

উত্তর: না,  O’clock ব্যবহার না করে am/pm -ই ব্যবহার করতে হবে।

৩। ১০ নং প্রশ্নের ক্ষেত্রে Instructions এর নিচে উল্লেখিত ‘b’ নং Understanding প্রশ্নের উত্তর Instructions এ দেয়া থাকে না। সে ক্ষেত্রে আমি কিভাবে সঠিক উত্তরটি লিখবো?

উত্তর: নিজের ইংরেজী বিষয়ক দক্ষতা কাজে লাগিয়ে ‘b’ নং Understanding এর উত্তর লিখতে হয়। এর    জন্য তোমাকে অনেক বেশী Free hand writing চর্চা করতে হবে। বেশী করে Model    question সমাধান করতে হবে। সাধারণত ‘b’ নং Understanding প্রশ্নটি সহজ হয়ে থাকে। সে ক্ষেত্রে প্রশ্নে যা চাওয়া হয় তাই লিখতে হবে। অপ্রাসঙ্গিক কিছু লেখা যাবে না।

৪। ৯ নং প্রশ্নে ‘wh’ Question তৈরীর ক্ষেত্রে Does ও Did এর ব্যবহার কিভাবে সঠিক ভাবে করা যায়?

উত্তর: যদি প্রশ্নটি পড়ে দেখো যে মূল Verd এর সাথে s/es থাকে তখন প্রশ্ন তৈরী করার সময়  ‘wh’ word এর পর Does বসবে।

Example: Mina Makes Tea.

Q: What does Mina make?

আর যদি দেখো Verd টি Past Indefinite Tense এ আছে তখন Did ব্যবহার করবে।    

Example: Mina Made Tea.

Q: What did Mina make?

 

গণিত ও জ্যামিতি

 

প্রশ্ন:শতকরা অংকে শতকরার সূত্র দিয়ে অংক করলে হবে না কী?

উ: অবশ্যই হবে। কিন্তু সূত্র দিয়ে অংক না করাই ভালো। কারণ সূত্র দিয়ে অংক করলে ভুল হওয়ার সম্ভাবনা থাকে। এর একটি উদাহরণ হলো:

প্রশ্ন: ব্যাংক থেকে বার্ষিক ৮% মুনাফায় কিছু টাকা ঋণ নিয়ে ১ বছর পর ৬০০ টাকা মুনাফা দেওয়া হলে আসল কত টাকা ছিল?

উত্তর: এ অংকটি খুব সহজেই সূত্র দিয়ে করা যায়। সূত্র দিয়ে অংক করলে ভুল হওয়ার সম্ভাবনা থাকে বেশি। তাই শতকরা অংকে সূত্র ব্যবহার না করে আমরা মূল নিয়মে  করতে পারি।

১.গণিত ১ নং সংক্ষিপ্ত প্রশ্ন কী সমাধান করে দেখাতে হবে?

উত্তর:  সংক্ষিপ্ত প্রশ্নে সমাধান দেখাতে হবে না।  শুধু সঠিক উত্তর লিখলেই পূর্ণ নম্বর পাবে।

২. যোগ্যতাভিত্তিক অংক কী সংক্ষিপ্তভাবে সমাধান করা যাবে?

উত্তর: যোগ্যতাভিত্তিক অংক প্রশ্নের উত্তর সংক্ষিপ্তভাবে করা যাবে না। বিশ্লেষণ করে সমাধান করে দেখাতে হবে।

প্রশ্ন: জ্যামিতিতে সংজ্ঞা লিখতে হবে কী?

উত্তর:জ্যামিতিতে সংজ্ঞা লিখতে হবে না। তবে নির্দেশনা অনুযায়ী চিত্র অংকন ও বৈশিষ্ট্য লিখতে হবে।

প্রশ্ন: সৃজনশীল অংকে রাফ দেখানো কী খুব প্রয়োজন?

উত্তর: সৃজনশীল অংকে রাফ দেখানো খুব জরুরী নয়। নির্ভুল সমাধান করতে পারলেই পূর্ণ নম্বর পাবে। তবে বড় সংখ্যার গুণ, ভাগ, যোগ, বিয়োগ রাফ দেখানো যেতে পারে।

২. পরিমাপের সূত্র গুলো কীভাবে মনে রাখবো

২। ক্রয়মুল্যের স্থানে বিক্রয়মুল্য এবং বিক্রয়মুল্যর স্থানে ক্রয়মুল্য লিখে থাকি অর্থাত্ লাভ ক্ষতি নির্ণয়ে সুত্র প্রয়োগে ভুল করে থাকি । এ ভুল থেকে উত্তোরণে আমাদের যা করতে হবে- ১। মনোযোগ সহকারে সমস্যাটি পড়তে হবে ।

২। শতকরা চিহ্ন দেওয়ার ক্ষেত্রে সচেতন হতে হবে। ক্রয়মুল্য ও বিক্রয়মুল্য বের করার সময় ভেবে চিনতে বের করতে হবে ।

১. শতকরা ও ক্রয়মূল্য ও বিক্রয়মূল্য বের করতে আমাদের কী ধরনের ভুল হতে পারে। এ ভুল উত্তোরণে আমরা কী করবো।

১ নং প্রশ্নের উত্তর: শতকরা , ক্রয়মুল্য ও বিক্রয়মুল্য বের করতে আমাদের যে ভুল্ গুলো হতে পারে তা নিম্নরূপ:

১। শতকরা চিহ্ন দিতে আমরা প্রায়ই ভুল করে থাকি ।

২ নং প্রশ্নের উত্তর:

১। পরিমাপের ক্ষেত্রে মুল একক গুলি মনে রাখতে হবে । যেমন দৈর্ঘ্যের একক , ভরের একক , সময়ের একক , আয়তনের একক । ২। চিত্র এঁকে বোঝে বোঝে পড়তে হবে।

 

বিজ্ঞান

 

আমরা জানি, বিজ্ঞান একটি গুরুত্বপূর্ণ বিষয়। তাই, যেভাবে গণিত, ইংরেজি ও বাংলা গুরুত্বসহকারে করা বা পড়া জরুরি সেভাবে বিজ্ঞান বিষয়টিও ভালোভাবে পড়া দরকার।

আমরা সবাই জানি যে, বিজ্ঞানের কোনো বড় প্রশ্নে চিত্র দেওয়ার কথা উল্লেখ থাকে তবে সে প্রশ্নে অবশ্যই চিত্র আঁঁকতে হয়।

এখন আমার প্রশ্ন হচ্ছে, যদি কোনো প্রশ্নে চিত্র দেওয়ার কথা উল্লেখ না থাকে, তবে কি চিত্র দিতে হবে?

উদাহরণ হিসাবে প্রশ্ন: দৈনন্দিন জীবনে শক্তির অপচয় রোধ/সংরক্ষণ করার ৫টি উপায় লিখ।

উদাহরণ হিসেবে উত্তর:

 দৈনন্দিন জীবনে শক্তির অপচয় রোধ বা সংরক্ষণ করার ৫টি উপায় নিচে লেখা হলো-

i. ব্যবহারের পর বৈদ্যুতিক বাতি এবং যন্ত্রপাতিসমূহ বন্ধ রাখা।

ii. প্রয়োজনের অতিরিক্ত সময় ধরে ফ্রিজের দরজা খোলা না রাখা।

iii. বাড়িতে ছায়ার ব্যবস্থা করার জন্য গাছ লাগানো।

iv. বাতি না জ্বালিয়ে পর্দা সরিয়ে দিনের আলো ব্যবহার করা।

v. গাড়ির বদলে যথাসম্ভব পায়ে হাঁটা বা সাইকেল ব্যবহার কর।

এভাবে কী উত্তর করা আবশ্যক?

১. বিজ্ঞানের সংক্ষিপ্ত প্রশ্ন কত লাইনে লিখতে হবে?

উত্তর: প্রশ্নের ধরণের উপর নির্ভর করবে উত্তর কত লাইনের হবে।

নমুনা -১:  মানুষের শরীরের কত ভাগ পানি?

উত্তর: মানুষের শরীরে ৬০ থেকে ৭০ ভাগ পানি থাকে।

এই প্রশ্নের উত্তর ১ লাইনে লিখলে পূর্ণ নম্বর পাওয়া যাবে। এখানে বাড়তি কিছু লেখার দরকার নেই।

 

নমুনা - ২: গ্রীনহাউজ প্রভাব কী?  অথবা পদার্থ কাকে বলে?

উত্তর: এই ধরণের  প্রশ্নের উত্তর কমপক্ষে দুই বাক্যে লিখাই উত্তম। বিজ্ঞানের সংজ্ঞামূলক প্রশ্নে  সংজ্ঞা লিখার সাথে উদাহরণ দিবে।

 

ইসলাম ও নৈতিক শিক্ষা

 

প্রশ্ন: পরীক্ষায় সূরা আসলে আরবিতে লিখতে হবে কী?

উত্তর: হ্যাঁ। পরীক্ষায় সূরা আসলে আরবিতে লিখতে হবে। আরবিতে লিখলে সম্পূর্ণ নম্বর পাবে। প্রশ্নটি সুন্দর করে সাাজিয়ে লিখতে হবে। তাহলেই  প্রশ্নটির উত্তর সুন্দর ও সম্পূর্ণ মনে হবে।

অতএব, পাঠ্যবইয়ের সূরাগুলো জানতে হবে ও পড়তে হবে।

উদাহরণ: মনে করি পরীক্ষায় প্রশ্ন আসলো, সূরা কাওছার বাংলা অর্থ লিখ। এখন উত্তরটি লিখবে এভাবে-

দয়াময় পরম দয়ালু আল্লাহর নামে শুরু করছি।

মক্কি সূরা, আয়াত সংখ্যা:৩

বাংলা উচ্চারণ:

১. ইন্না আতাইনা কাল কাওসার।

২.  ফাসাল্লি লি রাব্বিকা ওয়ানহার।

৩.  ইন্না শানিয়াকা হুয়াল আবতার।

অর্থ: ১. আমি অবশ্যই তোমাকে কাওছার দান করেছি।

২. সুতরাং তোমার প্রতিপালকের উদ্দেশ্যে সালাত আদায় কর এবং কুরবানি কর।

৩. নিশ্চয়ই তোমার প্রতি বিদ্বেষ পোষণকারীই তো নির্বংশ।

 

বাংলাদেশ ও বিশ্বপরিচয়

১. সংক্ষিপ্ত প্রশ্ন কয় বাক্যে লিখতে হবে?

উত্তর: প্রশ্নের ধরণ অনুযায়ী উত্তর লিখতে  হবে। যেমন- ক. ঢাকা কত সালে প্রথম বাংলার রাজধানী করা হয়? এ প্রশ্নের উত্তর হবে।

- ঢাকাকে প্রথম বাংলার রাজধানী করা হয় ১৬১০ সালে। এরূপভাবে সঠিক তথ্য, শুদ্ধ বানানে এক বাক্যে লিখলেই তুমি পূর্ণ নম্বর পাবে।

৩. যোগ্যতাভিত্তিক প্রশ্ন কত বড় করে লিখবো?

উত্তর: যোগ্যতাভিত্তিক প্রশ্নে অপ্রাসঙ্গিক কথা লিখে উত্তর বড় করা যাবে না। প্রশ্নের ধরণ অনুযায়ী উত্তর লিখতে হবে।

নমুনা-১ : মুক্তিযুদ্ধ বলতে কী বোঝ? মুক্তিযুদ্ধ কেন হয়েছিল? মুক্তিযুদ্ধের তাত্পর্য চারটি বাক্যে লিখ? ১+১+৪

মুক্তিযুদ্ধের সংজ্ঞা ১ অথবা ২ বাক্যে লিখতে হবে। মুক্তিযুদ্ধের কারণ ১/২ বাক্যে লিখতে হবে। মুক্তিযুদ্ধের তাত্পর্য ৪টি বাক্যে লিখতে হবে।

নমুনা-২ : জাতিসংঘ  কত সালে প্রতিষ্ঠিত হয়? জাতিসংঘ কেন প্রতিষ্ঠা করা হয়? জাতিসংঘের ৪ টি সহযোগী সংস্থার কাজ সম্পর্কে লিখ? ১+১+৪

উত্তর: প্রথম অংশের উত্তর এক বাক্যে লিখলেই হবে। দ্বিতীয় অংশেরও এক বাক্যে লিখতে হবে। তৃতীয় অংশ সহযোগী চারটি সংস্থার নাম আলাদাভাবে লিখে প্রতিটি সংস্থার কাজ ১ বা ২ বাক্যে লিখলেই হবে।