মরণোত্তর চক্ষুদানকারী ইনামুল হকের মৃত্যুবার্ষিকী ১১ নভেম্বর

আপডেট : ০৯ নভেম্বর ২০১৯, ২২:০৪

১১ নভেম্বর বিশিষ্ট সমাজসেবক, শিক্ষক, কৃতী প্রকৌশলী ও বাংলাদেশে প্রথম মরণোত্তর চক্ষুদানকারী এ আর এম ইনামুল হকের ৪২তম মৃত্যুবার্ষিকী। মৃত্যুর তিন বছর আগে তিনি উইল করে তার চোখ দান করে যান। তার একটি কর্নিয়া সংযোজন করা হয় সাপ্তাহিক ২০০০-এর সম্পাদক শাহাদত চৌধুরীর চোখে এবং অপরটি সংযোজন করা হয় রমজান আলী নামক এক ব্যক্তির চোখে। ইনামুল হক ১৯২১ সালের ১ অক্টোবর পশ্চিম বাংলার হাওড়া জেলার উলুবেড়িয়া রাজখোলাপাড়ায় জন্মগ্রহণ করেন। ১৯৪৬ সালে অত্যন্ত কৃতিত্বের সঙ্গে যন্ত্রকৌশলে প্রকৌশল ডিগ্রি লাভের পর তিনি তত্কালীন আহসানুল্লাহ প্রকৌশল কলেজে (বর্তমান বাপ্রবি) শিক্ষকতায় যোগ দেন।