ডিবি পুলিশ পরিচয়ে ছিনতাইকালে ৩ যুবক আটক

আপডেট : ১০ নভেম্বর ২০১৯, ১৬:৫৭

নওগাঁর ধামইরহাট উপজেলায় গোয়েন্দা পুলিশ (ডিবি) পরিচয়ে ছিনতাইয়ের সময় ৩ যুবককে আটক করা হয়েছে। রবিবার ভোর ৫টার দিকে উপজেলার বড়থা বাজারের পাশ থেকে দুইজনকে আটক করে স্থানীয় জনতা। পরে পুলিশ আরও একজনকে আটক করেছে। 

আটক ব্যক্তিরা হলেন, উপজেলার ফজলুর রহমানের ছেলে এখলাস হোসেন সম্রাট (২০), পত্নীতলা উপজেলার চকজয়রাম গ্রামের শাহিদ শেখের ছেলে নাহিদ হোসেন (২৫) ও বাবনাবাজ গ্রামের গৌরচন্দ্র মণ্ডলের ছেলে বিকাশ চন্দ্র মণ্ডল (৩৪)।

স্থানীয়রা জানিয়েছে, ওই তিন যুবক দুইজন সবজী ব্যবসায়ীকে ধাওয়া করে। পরে তারা মোটরসাইকেল দিয়ে রাস্তা অবরোধ করে নিজেদের ডিবি পুলিশ পরিচয় দিয়ে তল্লাশি করতে থাকে। ব্যবসায়ীদের সন্দেহ হলে তারা চিৎকার শুরু করেন। পরে স্থানীয়দের সহযোগিতায় নাহিদ হোসেন ও বিকাশকে আটক করা গেলেও সম্রাট পালিয়ে যায়। পরে থানা পুলিশের সহযোগিতায় তাকে আটক করা হয়।

আরও পড়ুন: টানা ছুটিতে ‘বুলবুল’ বাগড়ার পর সমুদ্রস্নানে পর্যটক, তৎপর লাইফগার্ড

ধামইরহাট থানার অফিসার ইনচার্জ জাকিরুল ইসলাম বলেন, আটককৃতদের নামে ছিনতাই মামলার প্রস্তুতি চলছে। আদালতের মাধ্যমে তাদের জেল হাজতে পাঠানো হবে।

ইত্তেফাক/এসি